তদন্ত করে ইসকনের আর্থিক উৎস প্রকাশের দাবি
, ০২রা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অতিদ্রুত স্বাধীন তদন্ত কমিটি গঠন করে হিন্দুয়ানী সংগঠন ‘আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের’ (ইসকন) আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান-বিন হাদি এই দাবি জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমরা কিছু প্রশ্ন তুলতে চাই। ইসকনের টাকার উৎস কী? তারা কীভাবে এত কোটি কোটি টাকা বাজেট করছে?
তিনি আরও বলেন, বাংলাদেশে বিদ্যমান নীতি অনুযায়ী, এসব এনজিও প্রতিষ্ঠান কেবল সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করতে পারবে। কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। অথচ ইসকন যেসব কর্মকা- করছে, সবই রাজনৈতিক। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে চেয়েছে।
ইসকনের পরিচয় পরিষ্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, ইসকন কি ধর্মীয় সংগঠন নাকি রাজনৈতিক, তা পরিষ্কার করতে হবে। তারা রাজনৈতিক সংগঠনের মতো সব কর্মকা- পরিচালনা করছে। বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে কোন আইনে তারা নিবন্ধন পেয়েছে, তা প্রকাশ করতে হবে। গত ১০-১৫ বছরে তারা যে অনুদান পেয়েছে, তার সঠিক হিসাব এনজিও ব্যুরোর কাছে দেওয়া হয়েছে কি না, তা জানাতে হবে।
‘ইসকন বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায়। তারা বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে দাঙ্গা লেগেছে। গত ১৬ বছরে শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল হয়েছে, তার বিরুদ্ধে ইসকন কোনো বিবৃতিও দেয়নি। ’
তিনি আরও বলেন, ভারতের সাবেক এক হাইকমিশনার ইসকনকে প্রকাশ্যে অনুদান দেওয়ার কথা বলেছে। এই অনুদানের বাইরে কোনো অপ্রকাশ্য অনুদান রয়েছে কি না, তারা কি কেবল ভারতের অনুদানই পায়, নামে-বেনামে তাদের কী সম্পদ রয়েছে, তা প্রকাশ করতে হবে।
ইসকনের দেওয়া ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতা করে শরিফুল ওসমান বলেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে গত ১০-১৫ বছরে ভারতে বিজেপি অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। এই স্লোগান ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’র মতো, যা দিয়ে সব অপরাধের বৈধতা দেওয়া হয়।
ইসকনের ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে আদালতে রিট করার কথাও বলেছেন শরিফুল ওসমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)