২২ দিন পর নদীতে গিয়ে ইলিশ ছাড়াই ফিরছেন জেলেরা
, ০২রা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার জেলে সাধু মাঝি। ২২ দিনের মা ইলিশ অভিযান শেষে মাছ ধরার জাল-ট্রলারসহ ৭ জেলে মিলে ভোলার মেঘনা নদীতে মাছ শিকারে যান। ভোররাত থেকে সকাল পর্যন্ত নদীতে কয়েক দফা জাল ফেলে সকালে শূন্য হাতে ঘাটে ফেরেন।
ভোলার অধিকাংশ জেলেই অভিযান শেষে নদীতে মাছ শিকারে গিয়ে শূন্য হাতে ফিরছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোলা সদর উপজেলার তুলাতুলি, ভোলার খাল, ভাংতির খাল, ইলিশা চডারমাথাসহ বিভিন্ন মাছঘাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
তুলাতুলি এলাকার জেলে মনসুর মাঝি জানান, তিনি ছোট ট্রলার নিয়ে ১৩০০ টাকা খরচ করে নদীতে মাছ শিকারে যান। নদীতে জাল ফেলে ৭টি জাটকা ইলিশ পেয়েছেন। ঘাটে এনে সেগুলো ৮০০ টাকায় বিক্রি করেছেন। এতে তার ৫০০ টাকা লোকসান হয়েছে।
সদর উপজেলার শেখ ফরিদ ও সাদ্দাম মাঝিসহ ৭-৮ জন জানান, অভিযান শেষে জেলেরা অনেক আশা নিয়ে নদীতে মাছ শিকারে নেমেছেন। আশা ছিল জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়বে। আর সেই মাছ বিক্রি করে সংসারের খরচ মিটিয়ে ধার-দেনা পরিশোধ করবেন, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। যে মাছ পেয়েছেন তা বিক্রি করে তেলের খরচও তুলতে পারেননি।
জেলেরা জানান, অভিযানের আগে নদীতে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন সেটিও পাওয়া যায় না।
তুলাতুলি মাছ ঘাটের আড়তদার ইউনুছ বেপারি ও জসিম বেপারি জানান, অভিযানের আগে সেখানে এক দিনে একেকটি আড়তে লক্ষাধিক টাকার মাছ বেচাকেনা হতো, সেখানে অভিযান শেষে মাছ ধরার প্রথম দিনে বিক্রি হয়েছে মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকার মাছ। বেশির ভাগ জেলে নদীতে গিয়ে মাছ বিক্রি করে ট্রলারের তেলের খরচও তুলতে পারেননি। আবার অনেকে ফিরেছেন খালি হাতে।
মৎস্য অফিস সূত্রে আরো জানা গেছে, গত ২২ দিনে ভোলার মেঘান ও তেঁতুলিয়া নদীতে অভিযানে ৪৩৪ জেলেকে আটক করা হয়েছে। ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের মধ্যে ২৩৪ জেলেকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেল দেওয়া হয়েছে ৯২ জেলেকে এবং অপ্রাপ্তবয়স্ক ১০৮ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ২২ দিনের অভিযানে ২১ লাখ ৯৯৩ মিটার জাল, ২.৯৯১ মেট্রিক টন ইলিশ মাছ, ৮৪টি মাছ ধরার ট্রলার ও ৪৩টি নৌকা জব্দ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশে পড়াশোনায় বড় পরিমাণের অর্থ চলে যাচ্ছে
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ সার কারখানা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের অন্য কোম্পানিগুলোর চেয়ে ৫৯% বেশি দামে বিদ্যুৎ দিচ্ছে আদানি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাজার বছরের প্রাচীন মসজিদেও উচ্ছেদ নোটিশ পাঠালো ভারতের রেল বিভাগ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রক্সি দিয়ে সরকারি চাকরি: যোগ দিতে এসে ধরা ৪ জন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসার ছাদে আনার বাগান করে সফল আল আমিন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)