পলিথিন ব্যাগ নিষিদ্ধের নামে কোটি মানুষকে কর্মহীন করার বিরুদ্ধে পুরান ঢাকার ছাত্র-জনতার প্রতিবাদ
সমাবেশে পুরান ঢাকার ছাত্র-জনতার পক্ষে বক্তব্য দেন মুহম্মদ মোস্তাক। তিনি বলেন, পলিথিন ব্যাগের সাথে সারা দেশের কোটি মানুষের রুটি-রুচির সম্পর্ক। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করলে কোটি মানুষ কর্মহীন হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে এভাবে অসংখ্য মানুষকে কর্মহীন করা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন।
মোস্তাক আরো বলেন, কোন একটি শিল্পকে বন্ধ করতে হলে অবশ্যই ঐ শিল্পের সাথে জড়িত মানুষের বিকল্প রুটি-রুজির ব্যবস্থা করার প্রয়োজন। কিন্তু সেটা না করে এত বিপুল সংখ্যক মানুষকে পরিবারসহ পথে বসিয়ে দেয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না। পুরান ঢাকার ছাত্র-জনতার পক্ষে মুহম্মদ সাদমান সাকিব বলেন, পলিথিনের ব্যবহার এখন সর্বত্র। চিকিতসা ক্ষেত্রে স্যালাইন থেকে শুরু করে অনেক ঔষধ প্যাকেট হয় পলিথিন দিয়ে। ফলমূল, কাচা বাজার পরিবহণে পলিথিনের বিকল্প এখনও তৈরী হয়নি। আমরা সাধারণ মানুষ ফ্রিজে যে মাছ-গোশত রাখি সেখানেও পলিথিনের ব্যবহার আছে। সেই পলিথিন নিষিদ্ধ করলে আমরা সাধারণ মানুষ মারাত্মক সংকটে পড়বো। পাটের ব্যাগকে পলিথিনের বিকল্প বলা হলেও বাস্তবতা পাটের ব্যাগ উচ্চমূল্যের এবং এখনো সহজলভল্য নয়। তাই পাটের ব্যগকে কখনই পলিথিনের বিকল্প বলা যায় না। পুরান ঢাকার ছাত্র-জনতার পক্ষে মুহম্মদ আব্দুর রশিদ বলেন, সারা বিশ্বে এমনকিও উন্নত দেশগুলোতেও পলিথিনের বহুল ব্যবহার আছে। তারা পলিথিন নিষিদ্ধ করেনি, বরং ব্যবহৃত পলিথিন যেন রিসাইক্লিং করা যায় তার সু-ব্যবস্থা করেছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবহৃত পলিথিনকে পরিবেশে ক্ষতিকারক না বানিয়ে সম্পদ বানিয়ে ফেলতে পারে। সরকারের উচিত, তাই পলিথিন নিষিদ্ধ না করে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা তৈরী করা এবং পলিথিনের রিসাইক্লিং পদ্ধতিতে অগ্রসর হওয়া, এতে পরিবেশের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি, ২০০২ সালে পলিথিন নিষিদ্ধের আইন বাতিল করে পলিথিনের গুনগত মান কিভাবে উন্নত করা যায় এবং পরিবেশগত ক্ষমিয়ে আনা যায়, সেদিকেও সরকারের খেয়াল দেয়া উচিত।
পুরান ঢাকার ছাত্র-জনতার পক্ষে মুহম্মদ রিদওয়ান বলেন, জনগণের পেটে ভাত না থাকলে তারা পরিবেশ দিয়ে কী করবে? পরিবেশ উপদেষ্টা এত পরিবেশ পরিবেশ করেন, তার তো উচিত আগে নিজ অফিস ও গাড়িতে এসির ব্যবহার বন্ধ করা। কারণ এসিতে যে সিএফসি গ্যাস থাকে, তা পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। অন্যকে পরিবেশ নিয়ে জ্ঞান দেয়ার আগের উনার উচিত নিজে পরিবেশ নিয়ে সচেতন হওয়া। (প্রেস বিজ্ঞপ্তি)
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।