ঢাবির সেমিনারে ‘ভারতের জাতীয় সংগীত’ তোলপাড়
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শুরু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার এই সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের যৌথভাবে।
সেমিনারে ভারতীয় সংগীত দিয়ে শুরু করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। তারা নানা ভাবে এ নিয়ে মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনসুরা আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রথম রোজার দিন সম্মিলিতভাবে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সার্বভৌমত্বের আর কোনকিছু বাকি রইলোনা এই দেশে। সেটা শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত নেটিজেন ভারতীয় সংগীত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার শুরু করার প্রতিবাদ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনার তীব্র প্রতিবাদ করছেন হাজার হাজার মানুষ।
সবুর খান লিখেছেন- বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার করা যাবে না, তবে ভিনদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে। বললেই হয়, এটা ভারতের একটি অঙ্গরাজ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গাওয়া হচ্ছে ‘ভারতের জাতীয় সঙ্গীত’। এই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের স্বাধীন বাংলার মুসলিম বাংলাদেশ।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী বলেন, বাংলাদেশের মাটিতে এমন অনুষ্ঠান ভারতীয় জাতীয় সংগীত দিতে শুরু করার প্রশ্নই আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু ভিন্ন বার্তা দেয়। আমরা তো স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের স্বাধীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সেখানে ভারতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু কাম্য হতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)