ঢাকা শহর বিকেন্দ্রীকরণ না হওয়ায় আয়-বৈষম্য বেড়েই চলছে
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আপনাদের মতামত
আমাদের ঢাকার জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে কেন? এর উত্তর খোঁজার জন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না। এখানে কর্মসংস্থানের সুযোগ পক্ষপাতিত্বমূলকভাবে অনেক বেশি। ফলে মানুষ প্রতিনিয়ত এখানে ভিড় করছে জীবনের তাগিদে। বেশিরভাগ অফিস-আদালতের হেডকোয়ার্টার ঢাকায় হওয়ায় মানুষের চাপ বাড়ছে। বাংলাদেশে যেটুকু শিল্পায়ন হয়েছে, যতটুকু বিনিয়োগ হয়েছে বা হচ্ছে, তার প্রায় পুরোটাই ঢাকা, চট্টগ্রাম বা ঢাকার আশপাশের এলাকাকেন্দ্রিক।
কর্মের খোঁজে, শ্রম বিক্রির খোঁজে গরিব মানুষগুলো এসব শিল্পঘন এলাকায় ভিড় করছে। শ্রমের অভিবাসন হচ্ছে, যা টেকসই উন্নয়নের জন্য ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে। শ্রমশক্তির অভিবাসন অব্যাহত থাকলে স্থানীয় শ্রমের মূল্য বেড়ে যেতে পারে। শ্রমশক্তির সঠিক ব্যবহারের জন্য বিনিয়োগ দরকার। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না। আবার কর্মসংস্থানের সুযোগ শুধু ঢাকা বা আশপাশের এলাকায় তৈরি করে দিলে হবে না। টেকসই প্রবৃদ্ধির স্বার্থেই বিনিয়োগ বিকেন্দ্রীকরণ করতে হবে। বিনিয়োগ বিকেন্দ্রীকরণ করতে পারলে ঢাকা শহরের ওপর চাপ কমে আসবে।
দেশের অনুন্নত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানিসহ উৎপাদনের জরুরি উপকরণের সহজলভ্যতা কীভাবে সৃষ্টি করা যায়, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা বা তার আশপাশের শ্রমিক যে দরে তাদের শ্রম বিক্রি করছেন, কুড়িগ্রাম, নীলফামারী বা কুষ্টিয়ার শ্রমিক সে দরে শ্রম বিক্রি করতে পারছেন না। ফলে দেশের অভ্যন্তরে আয়বৈষম্য তৈরি হচ্ছে। রাজধানীর আশপাশের কৃষক ফসল উৎপাদন করে যে মূল্য পাচ্ছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষক একই ফসল উৎপাদন করে সে পরিমাণ মূল্য পাচ্ছেন না। যদিও এ দুই প্রান্তের কৃষকের শ্রমের মূল্য ছাড়া উৎপাদনের অন্যান্য উপকরণের মূল্যে তেমন কোনো পার্থক্য থাকেনি। তারা একই দরে ইউরিয়া, পটাশ বা কীটনাশক ইত্যাদি ব্যবহার করে শস্য উৎপাদন করেছেন।
-মুহম্মদ জাইনুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












