ঢাকায় ‘নো ফ্লাই জোনে’ ২৬৩ অবৈধ উঁচু ভবন
, ১৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশের ‘নো ফ্লাই জোন’ এলাকায় গত ১০ বছরে অনুমোদন ছাড়াই নির্মিত অন্তত ২৬৩টি উঁচু ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের নেই, তাই আমরা এ বিষয়ে বারবার রাজউককে চিঠি দিয়ে জানিয়েছি। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।
বেবিচক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ‘মাইলস্টোন’ দুর্ঘটনার পর বিমানবন্দরের আশপাশের উঁচু ভবন ইস্যুটি পুনরায় আলোচনায় আসে। তবে বেবিচক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, মাইলস্টোনের আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে ১৫০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে এবং বাস্তবে সর্বোচ্চ ১৩৫ ফুট উঁচু ভবন রয়েছে।
থার্ড টার্মিনাল চালুর প্রশ্নে তিনি জানান, এখনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়নি। তবে কাজ পুরোদমে এগোচ্ছে এবং জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের অপারেশন বিষয়ক আলোচনা চলছে। উভয়ের মধ্যে সমঝোতা হলে চুক্তি সই হবে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)