ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস কাদের মানবাধিকার রক্ষা করতে চায়? (২)
ইহুদীবাদী দেশ এবং পশ্চিমা বিরোধী দেশ বা মুসলিম দেশগুলোর ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকারের গোপন সংঙ্গা আলাদা। এক সংঙ্গায় স্বার্থ রক্ষা করতে হবে অন্য গোপন সংঙ্গায় স্বার্থ হরণ করতে হবে। যেমন, গত ২৮ অক্টোবর জাতিসংঘের ফিলিস্থনি ত্রাণ সংস্থা ‘ইউএন এজেন্সি রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজিস’ (আনরোয়া) এর কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। অপরাধ হলো, তারা ফিলিস্থিনিদের মধ্যে সীমিত আকারে কিছু ত্রাণ সরবরাহ করতো। লক্ষ লক্ষ ফিলিস্থিনির খাবারের কোন চিন্তা না করে বরং ইসরাইলের আদেশ মেনে নিল জাতিসংঘ। ইসরাইলের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি। কারণ ফিলিস্থিনিদের ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার প্রযোজ্য নয়। কিন্তু একই ঘটনা যদি ইউক্রেনে ঘটতো তাহলে জাতিসংঘের মানবাধিকারের সংঙ্গা ভিন্ন হয়ে যেতো এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়ে যেতো।
এদিকে ইরাক, আফগানিস্থান, সিরিয়া, লিবিয়ার মতো মুসলিম দেশগুলোতে হামলার জন্য বহুজাতিক বাহিনী ও ন্যাটোকে অনুমোদন দিয়েছে জাতিসংঘ। অথচ ফিলিস্থিনে লাখ লাখ মুসলিম গণহত্যার পরও ইসরাইলে হামলার বা নিষেধাজ্ঞা আরোপের কোন অনুমোদন দেয়নি বা কার্যকর কোন উদ্যোগ নেয়নি জাতিসংঘ। মুসলিমদের ক্ষেত্রে শুধুমাত্র নিন্দা জানানোকেই পর্যাপ্ত মনে করে জাতিসংঘ।
যেখানে জাতিসংঘের উচিত ছিলো, ইসরাইলী সন্ত্রাস বন্ধে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা। সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা। জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিল করা। সেখানে কোন ব্যবস্থাই নেয়নি জাতিসংঘ। দুর্ভিক্ষ পীড়িত ফিলিস্থিনি মুসলিমদের জন্য দুমোটো খাবার পৌছাবে সেক্ষেত্রেও ইসরাইলি সন্ত্রাসের কাছে নাকি জাতিসংঘ অসহায়! মুলতঃ ফিলিস্থিনিরা যেহেতু মুসলিম সেহেতু ফিলিস্থিনিদের ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকারের সংঙ্গা আলাদা!
প্রসঙ্গ: কাশ্মিরী মুসলিম
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রতিদিন চলছে মুসলিম নির্যাতন। পাখির মতো গুলি চালানো হচ্ছে মুসলমানদের উপর। মুসলিম মহিলাদের ইজ্জত সম্ভ্রমের উপর নিয়মিত হামলা করছে ভারতীয় সেনাবাহিনী ও মৌলবাদী হিন্দুরা। জনজীবন অবরুদ্ধ। নেই কোন বাক স্বাধীনতা। এসব জুলুম-নির্যাতন বন্ধে জাতিসংঘ অক্ষম ও অপারগ! যেন কাশ্মিরীদের কোন মানবাধিকার নেই!
উল্লেখ্য কাশ্মিরীরা পাকিস্থান বা ভারত কার সাথে থাকতে চায় সেই গণভোট আয়োজনের লক্ষ্যে ১৯৪৮ সালের ২১ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাস হয়েছে। ৭৬ বছর অতিবাহিত হলেও কাশ্মিরে এখনো গণভোটের আয়োজন করেনি জাতিসংঘ। তবে খ্রিষ্টান রাষ্ট্র গঠনে দক্ষিণ সুদান ও পূর্ব তিমুরের স্বাধীনতায় ঠিকই গণভোট আয়োজন করেছে জাতিসংঘ। তবে কাশ্মিরীরা যেহেতু মুসলমান তাই তাদের জন্য আলাদা দেশ বা পাকিস্থানের সাথে যুক্ত হওয়া কোনটাই দেখতে চায় না জাতিসংঘ। এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকারের সংঙ্গা আলাদা।
-মুহম্মদ জুলফিকার হায়দার
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।