ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস খোলার সিদ্ধান্ত হয়নি -পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কাউন্সিলের অফিস খোলার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। একটি আলোচনা হয়েছে মাত্র। আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’
জাতিসংঘের পক্ষ থেকে এখানে অফিস খোলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি জানিয়ে উপদেষ্টা আরো বলেন, ‘ঢাকা এ বিষয়ে জাতিসংঘকে অনুমোদন বা অসম্মতি কোনোটিই জানায়নি। তবে আলোচনা হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।