৫ আগস্টের আগে-পরে কোনো মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয় -ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছে, ৫ আগস্টের আগে বা পরে এবং কারও কোনো মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশে সফররত ভলকার তুর্ক গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে।
সে বলেছে, ‘সকল অপরাধীর বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং বিচার হওয়া উচিত।’
জাতিসংঘ মানবাধিকার কমিশনার বলেছে, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম বঞ্চনার শিকার হয়ে তাদের বক্তব্য প্রকাশ করতে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে ইতিহাসের অনন্য এই নজিরবিহীন মুহূর্ত সৃষ্টি করেছে।’
‘যথেষ্ট ভিন্নমত দমন করা হয়েছে। দেশে যথেষ্ট বৈষম্য, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার ছিল তাদের মূল দাবি,’ বলেছে সে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।