শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঢাকাই মসলিন: অতীতের সুতায় ভবিষ্যৎ বয়ন

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, সকাল ৮:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪১

‘হাতেতে লইলে শাড়ি মুইষ্ঠেতে মিলায়
মিরতিকাতে থুইলে শাড়ি পিঁপড়ায় লইয়া যায়। ’
ময়মনসিংহের এই লোকগীতির বর্ণনা কল্পনাপ্রসূত নয়। ঐতিহ্য আর ইতিহাসের মিলমিশে তৈরি অপূর্ব এক সৃষ্টি মসলিন। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের সুতিবস্ত্র। নদী বিধৌত বাংলাদেশের ঢাকার খ্যাতির অন্যতম উৎস ছিলো ঢাকাই মসলিন, যা তৈরি হতো শুধু ঢাকায়ই। আকাশের মতো নির্মল, স্ফটিকের মতো স্বচ্ছ আর পাখির পালকের মতো হালকা মসলিনকে বলা হতো ‘বোনা বাতাস’ (ড়িাবহ রিহফ)। যার আরেক নাম ছিলো ‘হাওয়ার ইন্দ্রজাল’ (ডবন ড়ভ ড়িাবহ রিহফ)। কিংবদন্তি রয়েছে, এক পুরো শাড়ি আঙুলের আঙটিতে গুঁজে রাখা যেতো। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাজার দখল আর কারিগরদের নিপীড়নের ফলে এই কাপড় প্রায় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু শত বছরেরও বেশি সময় পর, একদল গবেষক ও তাঁতশিল্পীর নিরলস প্রচেষ্টায় সেই হারানো ঐতিহ্য আজ ফিরে এসেছে।
হারিয়ে যাওয়া সূক্ষ¥তার গল্প:
ঢাকাই মসলিন শুধু একটি কাপড় নয়, এটি ছিলো একটি ঐতিহ্য। মসলিন বোনার আসল কৃতিত্ব ছিলো এর বুননের সূক্ষ¥তায়। মিহি মসলিন শাড়ির জন্য সুতাও হওয়া লাগতো মিহি। এই সুতা তৈরি করতে পারতেন শুধু সেই সব মেয়ে, যাদের আঙুল ছিলো অত্যন্ত স্পর্শকাতর। যেকোনো রকম মানসিক অস্থিরতা কিংবা দুশ্চিন্তার মধ্যে সুতা কাটা যেতো না বলে জনশ্রুতি আছে। সুতা কাটার জন্যও আবহাওয়া হতে হতো শিশির ভেজা। তাই ভোরে অথবা সন্ধ্যার সময়টিকে বেছে নেওয়া হতো। অথবা একটি পাত্রে পানি রেখে কৃত্রিম আর্দ্রতা তৈরি করা হতো। তার ওপরই কাটা হতো সুতা। বিশেষ ফুটি কার্পাসের তুলা থেকে তৈরি সে সুতা এতটাই নাজুক ছিলো যে প্রখর সূর্যের তাপেও ছিঁড়ে যেতো, সেই সুতা।
তাঁতের বুননে কাপড় কতটা মোলায়েম আর টেকসই হবে তা নির্ভর করে বুননের থ্রেড কাউন্টের ওপর। অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চি কাপড়ে লম্বালম্বি এবং আড়াআড়ি কতগুলো সুতা ব্যবহৃত হয়েছে। সেটিকেই বলা হয় থ্রেড কাউন্ট। ৮০ থ্রেড কাউন্ট অর্থাৎ এক বর্গ ইঞ্চি কাপড়ে লম্বায় এবং আড়াআড়ি আঁশিটি সুতার বুনন থাকতো।
ঢাকাই মসলিনের যে উত্তরসূরি জামদানি তাতে বেশির ভাগ ক্ষেত্রেই থ্রেড কাউন্ট থাকে ৪০ থেকে ৮০ বা ১০০ এর মধ্যে। কিন্তু সে যুগের ঢাকাই মসলিনে এই থ্রেড কাউন্ট হতো ৮০০ থেকে ১২০০-এর মধ্যে। আর এত বেশি থ্রেড কাউন্ট মানে হলো সেই কাপড় হতো অত্যন্ত নরম ও টেকসই।
ডোরাকাটা, মসৃণ, ছককাটা, রঙিন রং আর বুনন প্রণালি অনুযায়ী মসলিনকে ভাগ করা হতো। সূক্ষ¥, ব্যবহারিক আর বিন্যাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন নাম ছিলো মসলিনের। মলমল, আব-ই-রাওয়ান, শবনম, শরবন্দ, তনজেব, নয়নসুখ, বদনখাস আরো কত কি! বেশির ভাগ নামই ফার্সি আর আরবি শব্দ থেকে উদ্ভূত।
যদিও আমরা যে ঢাকাই মসলিনের কথা বলছি তা এক শতাব্দীরও বেশি আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অনেক দেশের জাদুঘরে পুরোনো মসলিনের শাড়ি, ওড়না বা অন্যান্য পোশাক দেখা যায়।
মসলিনের বিলুপ্তি:
১৭১৮ শতকে মসলিন ছিলো বাংলার প্রধান রপ্তানি পণ্য। লন্ডন, প্যারিস, রোমসহ সবখানে ঢাকার কাপড় ছিলো আভিজাত্যের প্রতীক। তখনকার দিনে এক গজ ঢাকাই মসলিনের দাম ছিলো ৫০ থেকে ৪০০ পাউন্ড পর্যন্ত। আজকের মূল্যমানে সাত হাজার থেকে ৫৬ হাজার পাউন্ড। সেই যুগের সবচেয়ে ভালো সিল্কের চাইতেও এই মসলিন ছিলো ২৬ গুণ বেশি দামি।
কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মসলিন শিল্পের পতন শুরু হয়। আঠারো শতকের শেষ থেকেই অন্ধকারাচ্ছন্ন হতে থাকে ঢাকাই মসলিনের স্বর্ণযুগ। ইতিহাসে মসলিন তাঁতিদের আঙুল কেটে দেওয়ার গল্প প্রচলিত থাকলেও আধুনিক গবেষকরা বলছেন, প্রকৃত কারণ ছিলো করের চাপ, তুলা চাষের অপ্রতুলতা এবং ব্রিটিশ মিল-শিল্পের একচেটিয়া নীতি। উনিশ শতকের মাঝামাঝি এসে প্রায় পুরোপুরি বিলুপ্ত হয় মসলিন উৎপাদন।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ঔপনিবেশিক প্রতিষ্ঠানগুলো যেসব শিল্পের ওপর নির্ভর করতো, তার সব খুঁটিনাটি তারা নথিভুক্ত করতো। মসলিন তৈরির প্রতিটি ধাপের প্রক্রিয়ার বিস্তারিত বিবরণও লিখে রেখেছিলো তারা।
ইউরোপে যখন বিলাসবহুল এই কাপড়ের চাহিদা বাড়লো তখন অপেক্ষাকৃত সস্তা সংস্করণ উৎপাদন করার তাগিদ তৈরি হলো।
উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাংকাশায়ারের কাপড় ব্যবসায়ী স্যামুয়েল ব্রিটিশ সাম্রাজ্যের অর্জিত জ্ঞান আর নতুন প্রযুক্তির সমন্বয়ে উন্নত তাঁত দিয়ে লন্ডনের ক্রেতাদের জন্য বিপুল পরিমাণে কাপড় বানাতে শুরু করলো। ১৭৮৪ সাল নাগাদ তার কারখানায় কাজ করতো এক হাজার তাঁতি। তবে ব্রিটিশদের তৈরি মসলিন মানের দিক থেকে ঢাকাই মসলিনের ধারে কাছেও ছিলো না।
এই মসলিন বানানো হতো সাধারণ তুলা দিয়ে। এর থ্রেড কাউন্টও ছিলো অনেক কম। কিন্তু এর ফলে হঠাৎ করেই ঢাকাই মসলিনের চাহিদা কমে গেলো, তার সঙ্গে ছিলো দশকের পর দশকের অত্যাচার। দুয়ে মিলে ডেকে আনলো ঢাকাই মসলিনশিল্পের মৃত্যু।
হারানো ঐতিহ্যের খোঁজে:
বিলুপ্তির দেড় শতাব্দী পর ২০১৪ সালে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড ও বস্ত্র প্রকৌশলীরা মসলিন পুনরুদ্ধারের প্রকল্প হাতে নেন। প্রথম ধাপেই বড় চ্যালেঞ্জ ছিলো ফুটি কার্পাস গাছের সন্ধান পাওয়া। ফুটি কার্পাসের বীজ সংগ্রহ, তুলা চাষ ও প্রাচীন বুনন কৌশল নিয়ে গবেষণা শুরু হয়। দীর্ঘ ছয় বছরের গবেষণায় তাঁতশিল্পীরা জামদানি বুননের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিখে নিলেন মসলিনের কৌশল। অবশেষে ২০২০ সালের শেষ দিকে ৫০০ কাউন্টের মসলিন শাড়ি তৈরি সম্ভব হয়। ২০২০ সালের ডিসেম্বরে এটি ‘এবড়মৎধঢ়যরপধষ ওহফরপধঃরড়হ (এও)’ স্বীকৃতি পায়, যা এই ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত করে।
২০২০ সালে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে বাংলাদেশের নতুন মসলিন প্রদর্শিত হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা পায়।
বাণিজ্যিকীকরণ ও নতুন দিগন্ত:
২০২২ সালে সরকার আনুষ্ঠানিকভাবে ঢাকাই মসলিনের পুনর্জন্ম ঘোষণা করে এবং নারায়ণগঞ্জের তারাবোতে শীতলক্ষ্যা নদীর তীরে ÔDhakai Muslin House প্রতিষ্ঠা করে। এখানেই শুরু হয় দ্বিতীয় ধাপ। বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতকরণ। লক্ষ্য ছিলো কেবল ঐতিহ্য সংরক্ষণ নয়, বরং এটিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করা।
এখন মসলিন উৎপাদনে যুক্ত হয়েছেন ৬০ জনেরও বেশি প্রশিক্ষিত কারিগর, কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের নির্বাচন করা হয়, যাদের অনেকে পূর্বে জামদানি বা অন্যান্য তাঁতের কাজে দক্ষ ছিলেন। আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনাও চলছে, যাতে ঢাকাই মসলিন আবার বিশ্ব ফ্যাশন জগতে জায়গা করে নিতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৩ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৫ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬