ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু
গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে তাদের অব্যাহতির আবেদন নাকচ করে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়া হয়েছে।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আসামিপক্ষ তাদের অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে আদালতে শুনানি করেন আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী ৪ জানুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলার নথি ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, প্রীতি উরাং প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই বাসার ড্রইং স্পেসের একটি জানালা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
মামলার বিবরণে বলা হয়েছে, জানালাটিতে প্রয়োজনীয় নিরাপত্তাবেষ্টনী ছিল না। কাচের ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রীতি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রীতির মৃত্যুর ঘটনায় তার বাবা লোকেশ উরাং বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের একপর্যায়ে বাসার নিরাপত্তাব্যবস্থা এবং গৃহকর্মীর দেখভালের ক্ষেত্রে অবহেলার অভিযোগ সামনে আসে।
মামলাটি তদন্ত শেষে ২০২৬ সালের ৩১ মার্চ সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিম। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এস এম মাহমুদ রেজা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বিচারিক পর্যায়ে অগ্রসর হয়। বিচার শুরুর জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন হয়।
মামলার দুই আসামিই এর আগে প্রায় চার মাস কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ২০২৪ সালের জুন মাসে তারা কারামুক্ত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)