‘জিয়াউল আহসান বন্দিদের গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলত’
আব্বাস মল্লিকের ভাষ্য অনুযায়ী, কোনো এলাকায় র্যাবের অভিযান পরিচালিত হওয়ার দিন বিকেলেই সাদা পোশাকে দুইজন র্যাব সদস্য সেখানে যেতেন। তারা স্থানীয় দোকানদারদের সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার পাশাপাশি দোকানের বাতি নিভিয়ে দেয়ার নির্দেশ দিতেন। এরপর রাত ১১টা থেকে ১২টার দিকে র্যাবের চার থেকে পাঁচটি মাইক্রোবাস এসে স্থানীয় একটি বরফ মিলের সামনে থামত।
সাক্ষী জানান, ওইসব গাড়ি থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় বন্দিদের নামিয়ে ট্রলারে তোলা হতো। ঢাকা থেকে নিয়ে আসা এসব বন্দিদের সঙ্গে র্যাব সদস্যরা রশি ও সিমেন্টের বস্তাও নিয়ে আসতেন। পরে বন্দিদের নিয়ে ট্রলারটি বলেশ্বর নদীর দিকে রওনা হতো।
আব্বাস মল্লিক ট্রাইব্যুনালকে বলেন, ট্রলারটি নদীর গভীর পানিতে পৌঁছানোর পর গতি কমিয়ে দেয়া হতো। এরপর চোখ ও হাত বাঁধা বন্দিদের একজন একজন করে ট্রলারের ভেতর থেকে বের করে আনা হতো। ট্রলারের দুই পাশে থাকা সাপোর্টের অংশে দুইজন র্যাব সদস্য বন্দিকে চেপে ধরে রাখতেন। এ সময় জিয়াউল আহসান নিজে এসে বন্দির মাথা, কান অথবা বুকে গুলি করতেন বলে দাবি করেন তিনি।
সাক্ষীর বর্ণনা অনুযায়ী, গুলিতে বন্দি মারা যাওয়ার পর তার গলায় অথবা পায়ে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেয়া হতো। মরদেহ যাতে পানিতে ভেসে না ওঠে, সে জন্য নদীতে ফেলার আগে পেট কেটে দেয়া হতো বলেও ট্রাইব্যুনালে দাবি করেন আব্বাস মল্লিক।
তবে সব বন্দিকে নদীতে ফেলা হতো না বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি। তার দাবি, অন্য কিছু বন্দিকে সুন্দরবনের ভেতরে নিয়ে যাওয়া হতো। সেখানে তাদের গুলি করে হত্যার পর ঘটনাটিকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে দেখানোর ব্যবস্থা করা হতো। পরে সাংবাদিকদের ডেকে এনে থানায় মরদেহ হস্তান্তর করা হতো বলে ট্রাইব্যুনালকে জানান তিনি।
আব্বাস মল্লিক আরও বলেন, এসব হত্যাকাণ্ডের পর ট্রলার নিয়ে আবার বরফ মিলে ফিরে আসা হতো। এরপর মাঝিদের খামে করে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেয়া হতো বলে তার সাক্ষ্যে উঠে আসে।
ট্রাইব্যুনালে নিজের ছোট ভাই আলকাছ মল্লিকের নিখোঁজ হওয়ার ঘটনাটিও তুলে ধরেন আব্বাস। তিনি জানান, আলকাছের দুটি ট্রলার ছিল এবং তিনি র্যাবের সঙ্গে কাজ করতেন। র্যাবের কর্মকাণ্ড সম্পর্কে আলকাছ স্থানীয় বাজারে বিভিন্ন কথা বলতেন। এ কারণে অন্য বোটের মালিকরা তাকে সতর্ক করে দিয়েছিলেন। তাদের ভাষ্য ছিল, এসব বিষয় প্রকাশ্যে আলোচনা করায় র্যাব তার ওপর ক্ষুব্ধ হয়ে আছে।
আব্বাস মল্লিকের দাবি, ২০১১ সালের মাঝামাঝি সময়ে একদিন দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আলকাছ। এর আগে র্যাবের পক্ষ থেকে তাকে ফোন করে জানানো হয়, ‘জিয়া স্যার’ তাকে বটতলা মানিকখালী এলাকায় ডেকেছেন। ওইদিন সন্ধ্যার পর থেকেই আলকাছের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান আব্বাস।
ভাই নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে বিভিন্ন র্যাব কার্যালয়ে যোগাযোগের কথাও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। আব্বাস জানান, খুলনা, পটুয়াখালী, বরিশাল ও ঢাকার র্যাব কার্যালয়ে গিয়ে তিনি আলকাছের বিষয়ে খোঁজ নিয়েছেন। তবে কোথাও তার ভাইয়ের সন্ধান পাননি।
এ ঘটনায় পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েও সমস্যার মুখে পড়ার দাবি করেন আব্বাস মল্লিক। তার ভাষ্য, জিডিতে জিয়াউল আহসান ও র্যাবের নাম উল্লেখ করতে পুলিশ রাজি হয়নি।
সাক্ষ্যের শেষ পর্যায়ে কাঠগড়ায় উপস্থিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে সরাসরি শনাক্ত করেন আব্বাস মল্লিক। একই সঙ্গে নিজের ছোট ভাই আলকাছ মল্লিকের নিখোঁজ হওয়ার ঘটনার বিচার দাবি করেন তিনি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।