মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ডিমের বাজারে বাড়ছে করপোরেট বিনিয়োগ, শঙ্কায় ছোট খামারিরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১২:৩৯
ডিমের বাজারে বাড়ছে করপোরেট বিনিয়োগ, শঙ্কায় ছোট খামারিরা
নিজস্ব প্রতিবেদক:
ডিম উৎপাদনে বড় ব্যবসায়ীদের বিনিয়োগের কারণে ছোট খামারিদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
একটা সময় দেশের ডিমের বাজার ছিল মূলত কয়েক হাজার ছোট খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের হাতে। তবে এই খাতে করপোরেট প্রতিষ্ঠান ও বড় পোল্ট্রি ব্যবসায়ীরা আসায় গত কয়েক বছর ধরে বাজারের চিত্র বদলে যাচ্ছে। ডিমের বাজারে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ক্রমাগত বাড়তে থাকায় ছোট খামারিদের হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডিম উৎপাদনে বড় ব্যবসায়ীদের বিনিয়োগের কারণে ছোট খামারিদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। তাই বিশ্লেষকরা বাজার ব্যবস্থাপনা, প্রভাবশালী ব্যবসায়ীদের চিহ্নিত করা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে বিনিয়োগের সীমা নির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের আহŸান জানিয়েছেন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য ও প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রাণ-আরএফএল গ্রুপের কথাই ধরা যাক। ২০২২ সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় প্রতিষ্ঠানটি প্রতিদিন ২০ হাজার থেকে ২৫ হাজার পিস ডিম উত্পাদন করেছিল।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, বর্তমানে তারা প্রতিদিন প্রায় ২ লাখ পিস ডিম উৎপাদন ও বাজারজাত করছে।
তিনি বলেন, 'স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার মান উন্নত হওয়ায় ডিমের বড় বাজার তৈরি হয়েছে। এ কারণেই আমরা এই খাতে বিনিয়োগ করেছি।'
একইভাবে, ২০১২ সালে লেয়ার পোল্ট্রি ফার্মিংয়ে আসা ডায়মন্ড এগ লিমিটেড এখন প্রতিদিন প্রায় ১৫ লাখ ডিম উৎপাদন করছে। শুরুতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ পিস ডিম উৎপাদন করতো।
মজার ব্যাপার হচ্ছে, বড় প্রতিষ্ঠানগুলোর ডিম বিক্রির কোনো হিসাব পাওয়া যায় না।
ডিম ব্যবসার সঙ্গে জড়িতরা জানান, দেশে প্রতিদিন প্রায় ৪ কোটি ডিমের চাহিদা রয়েছে। এর বেশিরভাগই ছোট খামারিরা সরবরাহ করে থাকেন।
অন্যদিকে, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব খন্দকার মহসিন বলেন, 'উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় গত ৩/৪ বছরে অনেক খামারি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।'
'করপোরেট প্রতিষ্ঠানগুলো এই শূন্যতা পূরণ করছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গত দেড় দশকে পোল্ট্রি খাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। এতে উৎপাদন বাড়লেও বেকারের সংখ্যাও বেড়েছে।'
তিনি মনে করেন, করপোরেটরা যেভাবে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছে, তাতে এমন সময় আসবে যখন উত্পাদক ও ভোক্তার মধ্যে সরবরাহ শৃঙ্খলে কেউ থাকবে না। শুধু খুচরা বিক্রেতারা থাকবেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ২ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ২ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ২ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ২ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ২ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ২ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ২ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৩ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ৩ ঘণ্টা আগে