ভাঙছে এখন, প্রকল্প দাখিল ডিসেম্বরে!
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে বড় প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর হবে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রস্তুত, তারপর মন্ত্রণালয়ে দাখিল।
এদিকে শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকা থেকে ভাটিতে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন চলছে। গত এক সপ্তাহেই নদীতীর ভাঙতে ভাঙতে ৩০০ মিটার ভেতরে চলে এসেছে। এতে হুমকির মুখে পড়েছে শিবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও পাকা ইউনিয়ন। এ দুটি ইউনিয়নের বিস্তীর্ণ গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিষদের ভবন রয়েছে ঝুঁকির মধ্যে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, গত বছর অস্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু সেই প্রতিরোধ ব্যবস্থা কাজে আসেনি। যে কারণে এ বছর অস্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভাঙন প্রতিরোধ করতে হলে পদ্মা নদীর ৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। প্রতি কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় হবে ১০০ কোটি টাকা। সে অনুযায়ী ৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে ৫০০ কোটি টাকা প্রয়োজন। এত বড় অঙ্কের টাকার জন্য প্রকল্প প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ডিসেম্বরে সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে। তারপরই উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করা হবে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।