ডিএসসিসির নগর ভবনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেল দুদক
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে। এর প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নতি দমন কমিশন (দুদক)।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল।
দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।
সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এখানে ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত। আর সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি।
অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি। তবে সহকারী ব্যবস্থাপক গোলাম মোর্শেদ বলেন, গড়মিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
দুদকের দল জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই নেয়া হবে পরবর্তী পদক্ষেপ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)