ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ঢাবি সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন রিপোর্টার তরিকুল শিবলী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে শিবলী ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ কাভার করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।