ডলারের বাজারে ফের অস্থিরতা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কয়েক মাস স্থিতিশীল থাকার পর আবারও অস্থির হয়ে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় পরিশোধে ব্যবহৃত ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭০ পয়সায়, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৭০ পয়সা বেশি। বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে, আমদানি দায় পরিশোধের চাপ, রপ্তানি আয়ে ধীরগতি ও প্রবাসী আয় কমে যাওয়ায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে ডলারের দামের সাম্প্রতিক ঊর্ধ্বগতির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দর বাড়লে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমদানিনির্ভর অর্থনীতিতে। শিল্পের কাঁচামাল, জ্বালানি, খাদ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বাড়ে। এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ডলারের বাজারে নতুন অস্থিরতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
জানা গেছে, জ্বালানি তেল, এলএনজি, সার এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির বিপরীতে বিপুল পরিমাণ এলসি নিষ্পত্তি করতে হচ্ছে। এসব দায় পরিশোধে ব্যাংকগুলোকে অতিরিক্ত ডলার সংগ্রহ করতে হচ্ছে। একই সময়ে রপ্তানি আয়ে ধীরগতি ও রেমিট্যান্স প্রবাহ তুলনামূলক কম থাকায় বাজারে ডলারের সরবরাহ কিছুটা সংকুচিত হয়েছে। ফলে ডলারের দাম বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গতকাল আন্তব্যাংকে প্রতি ডলারের সর্বোচ্চ দর ছিল ১২৩ টাকা ৭০ পয়সা। তবে ব্যাংকভেদে ডলারের দামে ভিন্নতা লক্ষ করা গেছে। যেমন- গতকাল ব্র্যাক ব্যাংকে প্রতি ডলারের সর্বোচ্চ দর ছিল ১২৩ টাকা ৮৫ পয়সা। দ্যা সিটি ব্যাংকে ছিল ১২৩ টাকা ৮০ পয়সা। আর ডাচ্ বাংলা ব্যাংকে ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)