ঠাকুরগাঁওয়ে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আম উৎপাদনের সম্ভাবনা
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাস্তার ধারে, বাড়ির আঙিনায়, মাঠ-ঘাটে ও আনাচে-কানাচে গাছের ডালে থোকায় থোকায় সাদা, হলুদ ও সোনালি বর্ণে শোভা পাচ্ছে আমের মুকুল। মুকুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা চারপাশ। এসব মুকুলে মধু সংগ্রহে আকুল মৌমাছিরা। গাছে গাছে মুকুলের মনমাতানো মুগ্ধকর দৃশ্য আকৃষ্ট করছে যে কাউকে।
অন্য বছরের তুলনায় এ বছর ঠাকুরগাঁও জেলার আম গাছগুলোয় ব্যাপক মুকুল আসায় গতবারের তুলনায় বেশি আম হতে পারে। গত মৌসুমে শিলাবৃষ্টির কবলে আমের ক্ষতি হলেও এবার আবহাওয়া ভালো থাকলে ব্যাপক আম উৎপাদন হবে বলে আশা করছেন বাগান মালিকরা।
বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের আম গাছে মুকুল ও ফল ধরেছে। তাই গাছের পরিচর্যা ও পোকা দমনে বিভিন্ন ধরনের কীটনাশক ¯েপ্র করতে ব্যস্ত সময় পার করছেন আম চাষি ও বাগানে কর্মরত শ্রমিকরা।
পাঁচ উপজেলায় মোট ১ হাজার ৮৪৪টি আম বাগানেই ধরেছে মুকুল। যার আয়তন প্রায় ৩ হাজার ২৩৬ হেক্টর জমি। এ ছাড়াও বসতবাড়িসহ মোট ৫ হাজার ৮২ হেক্টর জমির আম গাছে মুকুল হয়েছে। এসব গাছ থেকে এবার জেলায় অন্তত ৫০ লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতবার আবহাওয়ার কারণে আম চাষে কিছুটা ক্ষতি হলেও এবার গাছে ব্যাপক মুকুল আসায় খুশি বাগান মালিকরা। ঝড়-বৃষ্টি না হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। এ ছাড়াও সরকারিভাবে আম সংরক্ষণের ব্যবস্থা করলে আরও বেশি লাভবান হবেন বলে জানান আম চাষিরা।
পীরগঞ্জ উপজেলার আম চাষি মুহম্মদ আহসান হাবিব ডিপজল ২০ একর জমিতে বিভিন্ন জাতের আম গাছের বাগান করেছেন। তার বাগানে প্রতিদিন প্রায় ৮-১০ জন শ্রমিক কাজ করে আয় করছেন।
বাগানের প্রতিটি গাছেই মুকুল এসেছে। তিনি বলেন, ‘গত বছর তিন দফায় শিলাবৃষ্টি হওয়ায় আমার আম বাগানে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বছরের চেয়েও এবার গাছগুলোয় ভালো ও বেশি মুকুল এসেছে। আশা করি তেমন ঝড়-বৃষ্টি না হলে ভালো আম হবে। এতে আগের বার যা ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নিতে পারবো।’
আহসান হাবিব বলেন, ‘আমাদের আম সংরক্ষণের ব্যবস্থা না থাকায় উৎপাদন করে তেমন লাভবান হতে পারি না। সরকার আম বিদেশে রপ্তানি ও সংরক্ষণের ব্যবস্থা করে দিলে আরও লাভবান হতাম। কৃষকরা আরও বেশি আগ্রহী হতেন। আগের তুলনায় ব্যাপক আম চাষ হচ্ছে। সবার বাগান বা গাছের আম একই সময় পাকে। ফলে সব আম একসঙ্গে বাজারে ওঠে। ফলে এত আমের ক্রেতা পাওয়া যায় না।’
জেলায় সরকারিভাবে আম রপ্তানি ও সংরক্ষণের জন্য শিল্পপ্রতিষ্ঠান গড়ার দাবি জানান আম চাষিরা।
এবার যে হারে মুকুল এসেছে, তা ধরে রাখতে পারলে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কৃষি বিভাগ থেকে গাছে সেচ, আমের মুকুল ও গুটি ঝরা রোধে কীটনাশক ¯েপ্রসহ ফলন সম্প্রসারণে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতার মাধ্যমে সংরক্ষণের জন্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কথা বিভিন্ন মিটিং ও সেমিনারে ঊর্ধ্বতনদের জানিয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












