কৃষকের সাড়ে ৩ টাকার লেবু খুচরায় ১০
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
চাষিদের কাছ থেকে লেবু কিনে ওই হাটেই বিক্রি করছেন দোকানিরা। হাত বদলেই চাষিদের কাছ থেকে দোকানিরা যা কিনছেন গ্রাহক/ক্রেতা পর্যায়ে তার দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। লেবুর উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কম। গাছে লেবুর ফুল আসছে। আবার কিছু গাছে ফুল থেকে লেবুতে পরিণত হয়েছে। তবে পরিপক্ব হয়ে বাজারে আসতে ২০-২৫ দিন সময় লাগবে।
মির্জাপুর হাটে চাষিদের কাছ থেকে লেবু কিনে বিক্রি করছেন স্থানীয় সবজি দোকানি হারুন অর রশিদ। তিনি বলেন, বাজারে লেবুর সরবরাহ খুবই কম। হাতেগোনা কয়েকজন চাষি লেবু নিয়ে আসে। তবে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ৫-৬ টাকা পিস হিসেবে ৫০টি লেবু কিনেছি। প্রতি পিস ১০ টাকা হিসেবে বিক্রি করছি। তবে দাম শুনে অনেক ক্রেতা চলে যাচ্ছে। অনেকেরই লাফিয়ে উঠার মতো অবস্থা। আগামীতে আরও দাম বাড়তে পারে।
মির্জাপুর গ্রাম থেকে নওগাঁ শহরের দূরুত্ব প্রায় ১২ কিলোমিটার। একই দিনে শহরের পৌর পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে এলাচ জাতীয় ৪-৫ টাকা এবং চায়না-৩ জাতের ৩-৪ টাকা। পাইকারি বাজারের রাস্তার পশ্চিম পাশে ১০০ ফুট দূরে পৌর সবজির খুচরা বাজার। এ পাইকারি বাজার থেকে খুচরা সবজি ব্যবসায়ীরা লেবু কিনে বিক্রি করছেন প্রায় দ্বিগুণ দামে।
ক্ষোভ প্রকাশ করে বালুভরা গ্রামের লেবু চাষি মেছের আলী বলেন, ১০ কাঠা জমিতে লেবুর বাগান করেছিলাম। সব কেটে সাবাড় করে দিয়েছি। শুধু বাড়িতে খাওয়ার জন্য ৫টি গাছ রাখা হয়েছে। ২৫-৩০ পয়সা পিস হিসেবে লেবু বিক্রি করে উৎপাদন খরচই উঠে না। অথচ ওই লেবু ব্যবসায়ীরা কিনে নিয়ে ৪-৫ টাকা পিস বিক্রি করে। আমরা কষ্ট করে লোকসান করি। আর তারা কিনে লাভ করে। আগে লেবুর বাগান কম ছিল দাম ভালো পাওয়া যেত। এখন বাগান বেশি হওয়ায় উৎপাদন বেশি হচ্ছে দামও পড়ে গেছে। লেবু ৩-৪ টাকা পিস বিক্রি করে ভালো দাম পাওয়া গেলেও বাগান নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)