বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রেন থামতেই ছিনতাইকারীদের মুহুর্মুহু পাথর নিক্ষেপ

-আতঙ্কিত যাত্রীরা শুয়ে পড়েন মেঝেতে
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, রাত ২:৪৩
ট্রেন থামতেই ছিনতাইকারীদের মুহুর্মুহু পাথর নিক্ষেপ
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কর্ণফুলী কমিউটার’ নামের একটি ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়েছিল। জংশনের আউটার সিগন্যালে ট্রেন থামলে হঠাৎ বাইরে থেকে একের পর এক পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারও কারও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৯ জনকে আটক করেছে।
ওই ঘটনার ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। সেখানে দেখা যায়, রাতের বেলা ট্রেনের একটি বগিতে যে যার মতো অবস্থান করছেন যাত্রীরা। কেউ বসে, কেউবা দাঁড়িয়ে। এর মধ্যেই ট্রেনের জানালা দিয়ে আসতে থাকে একের পর এক ছোড়া পাথর। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বগিতে। যাত্রীরা দ্রুত ট্রেনের জানালা বন্ধ করে দেন। কিন্তু তারপরও একের পর এক আসতে থাকে পাথর। একপর্যায়ে পাথরের আঘাত থেকে বাঁচতে ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন যাত্রীদের কেউ কেউ।
ভিডিওটিতে একজন যাত্রী বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি এসে থামে টঙ্গী রেলওয়ে জংশনে। প্রগ্রাব করার জন্য এক যাত্রী বগি থেকে নামেন। এ সময় হঠাৎ পাশের জঙ্গল থেকে তিনজন বেরিয়ে এসে চাকু ধরে ট্রেন থেকে নামা যাত্রীর মুঠোফোন ছিনিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের যাত্রীদের উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকেন ছিনতাইকারীরা। ট্রেনের এক টিটিকেও মারধর ও চাকু দিয়ে আঘাত করা হয়। অনেকের মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পাথরের আঘাতে অনেকের মাথা ফেটে যায়।
ট্রেনে থাকা এক টিটি বলেন, তিনি তখন ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যেই হঠাৎ পাথর ছোড়াছুড়ি শুরু হয়। তিনি দরজা বন্ধ করে দেন। এর মধ্যে দরজার একটু ফাঁক ছিল। সেই ফাঁক দিকে তাকে ছুরি মেরে আঘাত করা হয়।
ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি আউটার সিগন্যালে স্থানীয় আকিজ বেকার্সের পেছনে এসে থামে। সেখান থেকে টঙ্গী রেল জংশনের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এর মধ্যে রাতে পৌনে ১১টার দিকে ট্রেনটি জংশনে পৌঁছায়। এ সময় একটি বগির যাত্রীদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করেন তারা। তারা শুনেছেন, ট্রেনটি ছিনতাইকারীর কবলে পড়েছে। তবে কীভাবে কী হলো, সে ব্যাপারে পরিষ্কার কিছু জানেন না তারা।
ট্রেনের অপেক্ষায় থাকা নিপু ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। পরে হঠাৎ শুনি স্টেশনের বাইরে (আউটার সিগন্যাল) একটি ট্রেন ছিনতাইকারীর কবলে পড়েছে। পরে কিছুক্ষণের মাঝেই ট্রেনটি স্টেশনে আসে। এ সময় অনেক যাত্রীকে চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়।’
এ বিষয়ে স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনের বাইরে সিগন্যালে ছিল। পরে তাঁরা জানতে পারেন ট্রেনটিতে ছিনতাইকারীরা মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন, আর কিছু বগিতে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু একপর্যায়ে বগিতে ঢুকতে না পেরে পাথর নিক্ষেপ করেছেন। পরে ১০ মিনিটের মধ্যেই ট্রেন স্টেশনে নিয়ে আসা হয়।
ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক ফেরদৌস আহম্মেদ বিশ্বাস বলেন, ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়ানো ছিল। তখন হঠাৎই ছিনতাইকারীর কবলে পড়ে ট্রেনটি। এরই মধ্যে ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযান চলছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৩ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৪ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৪ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৪ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৪ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৪ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৪ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৪ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৯ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৯ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৯ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৯ ঘণ্টা আগে