ট্রাম্প-নেতানিয়াহুর হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালাবে ইরান
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরান তাদের পরমাণু কর্মসূচি চলমান রাখার দৃঢ় প্রতিজ্ঞা করেছে, এটি এমন একটি সময় যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে। ইরান দাবি করছে, তার পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনে বৈধ এবং এটি কখনোই বাধাগ্রস্ত করা যাবে না। এই পরিস্থিতিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে যখন নেতানিয়াহু রোববার (১৬ ফেব্রুয়ারি)-এ ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়।
এই অবস্থায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে, ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। তিনি বলেন, “ইরানকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন” এবং “এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।” বাঘাই আরও দাবি করেন, ইরান গত তিন দশক ধরে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে এবং এটি কখনো থামবে না। তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে প্রশ্ন করেন, “একদিকে ইরানকে হুমকি দিবেন, আরেকদিকে সংলাপের কথা বলবেন, এটা কেমন নীতি?”
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইরান বর্তমানে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালাচ্ছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত নয়, তবে এর পরিমাণ বেসামরিক উদ্দেশ্যের জন্য সন্দেহজনক মনে হচ্ছে। এই বিষয়টি আন্তর্জাতিক মহল এবং বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)