ট্রাম্পের কথিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে যারা
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধ বন্ধ ও বিশ্বের অন্যান্য দ্বন্দ্ব নিরসনে সন্ত্রাসী ট্রাম্পের তৈরি করা বোর্ড অব পিসে যোগ দিচ্ছে দখলদার ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু।
সন্ত্রাসী ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও বোর্ড অব পিসে যোগ দিতে যাচ্ছে।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর দপ্তর ও গত মঙ্গলবার আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত গাজা বিষয়ে ট্রাম্পের ঘোষিত ২০ দফা (কথিত) শান্তি পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের গুরুত্বকে প্রতিফলিত করে। এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, গাজা সংকট সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে ইউএই দীর্ঘদিনের প্রতিশ্রুতিবদ্ধ অবস্থান থেকেই এই উদ্যোগে যুক্ত হয়েছে।
এদিকে এই বোর্ডে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আহ্বান জানিয়েছে ট্রাম্প।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এটির সত্যতা নিশ্চিত করেছে ট্রাম্প। সে সাংবাদিকদের বলেছে, “পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে। ”
রাশিয়া ছাড়াও ইতিপূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।
এখন পর্যন্ত এতে যোগ দিয়েছে- আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, আরব আমিরাত ভিয়েতনাম এবং সন্ত্রাসী ইসরায়েল।
আরো বেশ কয়েকটি আরব দেশ আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড অব পিসে যোগ দিচ্ছে।
ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। ট্রাম্প বলেছে, যেসব দেশ ১ বিলিয়ন ডলার করে দেবে তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হতে পারবে।
এদিকে কূটনীতিকরা সতর্কবার্তা দিয়েছে ট্রাম্পের এই সংগঠন জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও জানিয়েছে, হয়ত জাতিসংঘের স্থলাভিষিক্ত হবে বোর্ড অব পিস। সূত্র: খালিজ টাইমস, টাইমস অব ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












