ট্রাম্পকে ‘শান্তির দূত’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওয়াশিংটনে ওভাল অফিসে মার্কিন ট্রাম্পের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৈঠকে উপস্থিত ছিলো।
বিবৃতিতে বলা হয়, প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের বৈঠকটি ছিলো খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।
বিশ্বজুড়ে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বৈঠকে শেহবাজ শরিফ বলেন, মার্কিন নেতার সুনির্দিষ্ট পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে। যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য ‘বড় বিপর্যয়’ এড়ানো সম্ভব হয়েছে।
গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারের জন্য নিউইয়র্কে মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে বসার জন্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি।
এই বছরের শুরুতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করে, পাকিস্তান-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আশা প্রকাশ করেন শেহবাজ শরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)