টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের সাথে একীভূত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গ্লোবাল ডিজিটাল অপারেটর 'ভিয়ন'-এর সহযোগী এই প্রতিষ্ঠানটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা বৃহত্তম রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর সাথেও অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে।
বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গত ২৮ মার্চ প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের কাছে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকেরও অনুরোধ জানান।
চিঠিতে বলা হয়েছে, "বাংলালিংক এবং টেলিটকের মধ্যে একটি সম্ভাব্য অংশীদারিত্ব বা একীভূতকরণ বাংলাদেশের টেলিকম খাতের চিত্র উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারে। বাংলালিংকের পরিচালনাগত দক্ষতা ও বাজার অভিজ্ঞতার সাথে সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের সুবিধা এবং এর তরঙ্গ সম্পদের সমন্বয় ঘটিয়ে এই সহযোগিতার মাধ্যমে নেটওয়ার্ক কভারেজ বাড়ানো সম্ভব হবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায়। এছাড়া টাওয়ার, তরঙ্গ ও প্রযুক্তির যৌথ ব্যবহারের মাধ্যমে অবকাঠামোগত বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে।"
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগ দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার পাশাপাশি টেলিটকের প্রতিযোগিতামূলক অবস্থানকেও শক্তিশালী করতে পারে।
২০২৪ সালের শুরুর দিকে দুই অপারেটরের মধ্যে সক্রিয় নেটওয়ার্ক শেয়ারিং এবং জাতীয় রোমিং-এর একটি পাইলট উদ্যোগ নেওয়া হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধশতাধিক বছর পর বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার বারবিকিউ চেইন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশি-বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের আহ্বান জানিয়েছে সরকার -জ্বালানিমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গত ১ মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেলিফোনের ক্যাবল চুরি, অচল তিন হাজার লাইন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক হিসাব খুলতে টিআইএন যুক্ত করার প্রস্তাব আসছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আবারও স্কুলে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া চালুর উদ্যোগ নিচ্ছে সরকার!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না -শেখ হাসিনা
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ জুলাই থেকে দোকানে দোকানে বাধ্যতামূলক বাংলা কিউআরের ব্যবহার
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে -প্রধানমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)