বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

দেশি-বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের আহ্বান জানিয়েছে সরকার -জ্বালানিমন্ত্রী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, সকাল ৬:৪০
দেশি-বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের আহ্বান জানিয়েছে সরকার -জ্বালানিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিগত ১৭-১৮ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। বর্তমান সরকার দেশি-বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
গতকাল বুধবার সংসদে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করা হয়েছিল এবং কাজও শুরু হয়েছিল।
সে সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৮১ কোটি টাকা ব্যয়ের প্রয়োজন ছিল। তবে ২০১২ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দেশে গ্যাসের সরবরাহ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এর অন্যতম কারণ দীর্ঘ সময় ধরে নতুন গ্যাসকূপ খনন না হওয়া।
নিয়মিত অনুসন্ধান ও খনন কার্যক্রম চালানো হলে দেশের গ্যাসসম্পদ আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হতো।
মন্ত্রী আরও বলেন, সমুদ্রসীমা নির্ধারণের পরও অফশোর এলাকায় গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় এগোয়নি। অথচ প্রতিবেশী কয়েকটি দেশ সমুদ্রসম্পদ আহরণ করে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের অফশোর ও অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দেশি-বিদেশি কোম্পানিগুলোকে এ খাতে বিনিয়োগ ও অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার বাপেক্সের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান রিগের সঙ্গে আরও পাঁচটি রিগ যুক্ত করে অনশোর এলাকায় দ্রুত গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি করা যায়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ৮ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ৮ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ৮ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৮ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৮ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৮ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৮ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৮ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৮ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৮ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৮ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৮ ঘণ্টা আগে