টেকনোক্র্যাট মন্ত্রী : সংবিধান কী বলে
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছে তিন টেকনোক্র্যাট মন্ত্রী। জানা গেছে, তাদের মধ্যে দুজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে- টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কী এবং কেন তাদের নিয়োগ দেওয়া হয়?
সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী হওয়ার প্রচলিত পথ হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য (এমপি) হওয়া। তবে রাষ্ট্র পরিচালনায় অর্থনীতি, আইন, প্রযুক্তি, বিজ্ঞান কিংবা আন্তর্জাতিক কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রগুলো সামলাতে বা কূটনৈতিক কারণে ‘টেকনোক্র্যাট মন্ত্রী’ নিয়োগ হয়। ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধিদের বাইরে থেকে মন্ত্রী হিসেবে এই নিয়োগ দেওয়া হয়। তাদেরই বলা হয় ‘টেকনোক্র্যাট মন্ত্রী’। সুযোগ-সুবিধার দিক থেকে তারা অন্যান্য মন্ত্রীদের মতোই সুবিধা ভোগ করে।
বাংলাদেশের সংবিধানে সরাসরি ‘টেকনোক্র্যাট’ শব্দটির উল্লেখ নেই। তবে বাংলাদেশের সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার অন্তত ৯০ শতাংশ সদস্য নির্বাচিত সংসদ সদস্য হতে হবে। বাকি ১০ শতাংশ সদস্য সরকারপ্রধান সংসদের বাইরে থেকে নিয়োগ দিতে পারেন। প্রশাসনিক ও কারিগরি প্রয়োজন মেটাতে এই ১০ শতাংশ কোটায় সাধারণত বাইরের কাউকে অন্তর্ভুক্ত করা করা হয়।
তবে অন্যান্য মন্ত্রীদের মতোই টেকনোক্র্যাটদেরও নির্দিষ্ট আইনি যোগ্যতা থাকতে হয়- যেমন ন্যূনতম ২৫ বছর বয়স, বাংলাদেশের নাগরিকত্ব এবং গুরুতর ফৌজদারি অপরাধে দ-িত না হওয়া। কিন্তু তাদের একটি সীমাবদ্ধতাও রয়েছে। সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী, তারা সংসদে বক্তব্য রাখতে ও আলোচনায় অংশ নিতে পারেন, তবে কোনো প্রস্তাবে ভোটাভুটির সময় ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারেন না।
১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর থেকে প্রায় সব সরকারই টেকনোক্র্যাট কোটার সুবিধা নিয়েছে। ১৯৯১-১৯৯৬ মেয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার সেলিনা রহমান ও রিয়াজ রহমানকে এই কোটায় প্রতিমন্ত্রী করেছিল। পরে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শাহ এ এম এস কিবরিয়াকে। ২০০১ সালের চারদলীয় জোট সরকার আমলেও রিয়াজ রহমানকে পুনরায় পররাষ্ট্রমন্ত্রী করা হয়।
২০০৯ সালের পর টেকনোক্র্যাট কোটার ব্যবহার আরও বিস্তৃত হয়। বামপন্থি রাজনীতিক দিলীপ বড়–য়া, আইনজীবী শফিক আহমেদ, মোস্তাফা জব্বার এবং স্থপতি ইয়াফেস ওসমানসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা এই কোটায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এমনকি ২০২৪ সালের জানুয়ারিতে গঠিত স্বল্পস্থায়ী মন্ত্রিসভাতেও ডা. সামন্ত টেকনোক্র্যাট কোটায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে।
এবার তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। এবারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩ জন।
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে- খলিলুর রহমান ও আমিন উর রশীদ। এছাড়া টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমিনুল হক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফের ফ্রি শাটল সার্ভিস চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল, মাউশির বিজ্ঞপ্তি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৈরী আবহাওয়া: রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেল: কেমন হতে পারে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












