টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বগুড়া সংবাদাদতা:
টিকটকে নাচের ভিডিও প্রকাশকে ঘিরে দাম্পত্য কলহের জেরে বগুড়ায় মারুফা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।
গতকাল জুমুয়াবার রাত ৩টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহতের স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর শনিবার রাতে মারুফার এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুকুল মিয়া তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত টিকটক ভিডিও নিয়ে পারিবারিক কলহের জেরে হত্যার বিষয়টি স্বীকার করেছে। মরদেহ গুমের জন্য সে পরিকল্পিতভাবে সেপটিক ট্যাংক ব্যবহার করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)