টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
তাপপ্রবাহে সৃষ্ট ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা ৩৫ থেকে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও উচ্চ আর্দ্রতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞেরা।
তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক ও রিকশাচালকদের মতো খেটে খাওয়া মানুষ। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত গরমে সড়কের পিচ নরম হয়ে উঠে আসার ঘটনাও ঘটেছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যানুযায়ী, গত ২৯ মে থেকে জেলায় তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। ২৯ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন তা বেড়ে দাঁড়ায় ৩৫.৭ ডিগ্রিতে। ৩১ মে এবং গতকাল সোমবার সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুপুরের পর শহর ও গ্রামের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। তীব্র রোদ ও গরম বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সড়কের পিচ নরম হয়ে উঠে আসায় যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে।
সরেজমিনে সোমবার দুপুরে উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকায় দেখা যায়, কুড়িগ্রাম-চিলমারী সড়কের পিচ গলে গেছে। গলে যাওয়া পিচে রিকশা ও অটোরিকশার চাকা আটকে যাচ্ছে।
উলিপুর উপজেলার আনন্দবাজার এলাকার রিকশাচালক জোবাইদুল ইসলাম জানান, দুপুরের পর থেকে রোদে রাস্তায় চোখ মেলে তাকানোই কঠিন হয়েছে। এত গরমে রিকশা চালানো খুবই কষ্টের।
সদর উপজেলার পাঁচপীর এলাকার কৃষক সেকেন্দার আলী বলেন, কয়েক দিন ধরে রোদের তাপে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। বারবার পানি পান করলেও পিপাসা মেটে না। কিছুক্ষণ কাজ করলেই মাথা ঝিমঝিম করে, বারবার বিশ্রাম নিতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)