টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল গৃহবধূ, দুধের জন্য কাঁদছে শিশু
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
তালতলীতে স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এক গৃহবধূ উধাও হয়েছেন। ফলে দুধের জন্য কাঁদছে ওই গৃহবধূর ফেলে যাওয়া ১০ মাসের শিশু।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তালতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই গৃহবধূর স্বামী। উপজেলার ছোট বগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০১৭ সালে তালতলীর ঠংপাড়া গ্রামের হক মুন্সির ছেলে রাসেল মুন্সির সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফরিদপুরের ইন্তেজখার ডাংঙ্গি গ্রামের রফিক বিশ্বাসের মেয়ে মীম আক্তারের। তাদের সংসারে আছে ১০ মাস বয়সী শিশু ইমাম হাসান। সন্তানের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে ৫০ হাজার টাকা জমিয়েছিলেন রাসেল। সেই টাকা দিয়ে আগামী ১০ সেপ্টেম্বর গরু কেনার কথা ছিল। কিন্তু গত ৭ সেপ্টেম্বর বিকেলে ওই জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান গৃহবধূ। গত দুদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তালতলী থানায় সাধারণ ডায়েরি করেন রাসেল।
স্বামী রাসেল মুন্সী বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর বিকেলে আমার ছোট বোন আয়শা মনি (১১) ও আমার সন্তানকে একটি ফার্মেসিতে বসিয়ে রেখে টাকা, কানের দুল ও ছেলের হাতের আংটি নিয়ে আমার স্ত্রী মিম আক্তার পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ আইডি করেছি।’
তিনি বলেন, ‘আমার স্ত্রী আমতলী উপজেলার এ কে স্কুল এলাকার মহিন চৌধুরী নামের একটি ছেলের সঙ্গে ইমুতে কথা বলতো। আমি নিষেধ করার পর তারা হ য়তো গোপনে কথা বলতো। আমার ধারণা, তার সঙ্গেই আমার স্ত্রী পালিয়েছে। দুইদিন ধরে আমার ছেলের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং খাবারও খাওয়ানো যাচ্ছে না।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ‘ওই গৃহবধূর স্বামী রাসেল মুন্সী তালতলী থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)