টাইপ-২ ডায়াবেটিসে নীরব হার্ট অ্যাটাক, যা জানা জরুরি
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময়ই বুঝতে পারেন না যে তাদের হার্ট অ্যাটাক হয়েছে। কারণ এটি ঘটে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’ হিসেবে, যেটি কোনো স্পষ্ট উপসর্গ না থাকায় শনাক্ত করা কঠিন। স্নায়ুতন্ত্রে ডায়াবেটিসজনিত ক্ষতির কারণে বুকের ব্যথা, হাতে ব্যথা বা দম বন্ধ লাগার মত সাধারণ লক্ষণগুলো অনেক সময়ই অনুপস্থিত থাকে।
সাইলেন্ট বা নীরব হার্ট অ্যাটাক হচ্ছে এমন একটি হৃদরোগের অবস্থা, যেখানে হৃদপি-ে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে হৃদপেশীতে ক্ষতি হয়, কিন্তু রোগী বুঝতেই পারেন না যে হার্ট অ্যাটাক হচ্ছে। এতে কেবল হালকা ক্লান্তি, অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে, যা মানুষ খুব একটা গুরুত্ব দেয় না।
নীরব হার্ট অ্যাটাকের লক্ষণ:
বুকের হালকা চাপ বা অস্বস্তি, অকারণে ক্লান্তি, ঠান্ডা ঘাম বা আঠালো হাত, চোয়াল ও ঘাড় বা বাম হাত ব্যথা, দীর্ঘস্থায়ী বুক জ্বালা বা অজানা হজম সমস্যা, কাজ না করলেও দম বন্ধ লাগা এসব লক্ষণ ক্ষণস্থায়ী ও অস্পষ্ট হওয়ায় রোগীরা অনেক সময় অবহেলা করেন।
কিভাবে ধরা পড়ে?
নীরব হার্ট অ্যাটাক সাধারণত ধরা পড়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময়। যেমন:
ইসিজি (ঊকএ): হার্ট রিদমের গড়মিল শনাক্ত করতে।
ইকোকার্ডিওগ্রাম: হৃদপি-ের কার্যক্ষমতা দেখায়।
রক্ত পরীক্ষা: হার্ট অ্যাটাকের নির্দিষ্ট প্রোটিন খোঁজা হয়।
ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এই পরীক্ষা সময়মতো করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নীরব হার্ট অ্যাটাক অবহেলা করলে কি ঝুঁকি?
* হৃদপি-ে স্থায়ী ক্ষত।
* রক্ত পাম্প করার ক্ষমতা হ্রাস।
* ভবিষ্যতে আরও বড় হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
* হার্ট ফেইলিউরের ঝুঁকি বৃদ্ধি।
যেহেতু তাৎক্ষণিক চিকিৎসা করা হয় না, তাই বিপদের মাত্রাও বাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












