টাইটানে পানি ও তেল একসঙ্গে মিশছে!
শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে এক অবিশ্বাস্য রাসায়নিক ঘটনা ঘটেছে। সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং নাসার বিজ্ঞানীরা পরীক্ষাগারে টাইটানের পরিবেশ অনুকরণ করে দেখেছে, সেখানে তেল ও পানির মতো পরস্পর মিশতে না-পারা পদার্থগুলো একসঙ্গে মিশে যেতে পারে।
এই ফলাফল রাসায়নের বহু পুরনো নীতি-‘ষরশব ফরংংড়ষাবং ষরশব’-এর পরিপন্থী।
গবেষণাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী চঘঅঝ-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে পোলার (যেমন পানি) এবং নন-পোলার (যেমন তেল) অণু সাধারণত মিশে না। কারণ তাদের বৈদ্যুতিক চার্জ বণ্টন ভিন্ন। কিন্তু টাইটানে তাপমাত্রা প্রায় ঋণাত্মক ১৮৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই নিয়মকে সম্পূর্ণ বদলে দিয়েছে।
ধারণা করা হয়, বিজ্ঞানীদের এই আবিষ্কার টাইটানের ভূ-গঠন, হ্রদ-সমুদ্র ও বালিয়াড়ির প্রকৃতি বুঝতে নতুন দিক খুলে দিয়েছে।
বিজ্ঞানীরা পরীক্ষাগারে স্পেকট্রোস্কোপিক বিশ্লেষণ (আলো-ভিত্তিক রাসায়নিক বিশ্লেষণ) ব্যবহার করে দেখেছে, টাইটানের পরিবেশে হাইড্রোজেন সায়ানাইড (ঐঈঘ) এবং হাইড্রোকার্বন যেমন মিথেন ও ইথেন সহজেই একত্রে সহ-স্ফটিক (পড়-পৎুংঃধষ) তৈরি করতে পারে। এর পেছনে কারণ হলো, হাইড্রোজেন সায়ানাইডের অণুগুলোর মধ্যে বন্ধন এতটাই শক্ত হয় যে, নন-পোলার অণুগুলো তাদের স্ফটিক কাঠামোর ভেতরে ঢুকে যেতে পারে।
মূলত তাদের জানার ছিলো যে-মিথেন বা ইথেন কি সত্যিই হাইড্রোজেন সায়ানাইডের স্ফটিকের সঙ্গে মিশে যেতে পারে? এ ঘটনা তো রাসায়নের মূল নিয়মেরই ব্যতিক্রম।
গবেষকরা মনে করে, হাইড্রোজেন সায়ানাইড জীবনের প্রাথমিক উপাদান তৈরিতে (যেমন অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিওবেস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এই গবেষণা শুধু টাইটানের অদ্ভুত পরিবেশ নয়, জীবনের সূচনাকালীন রাসায়ন সম্পর্কেও নতুন ধারণা দিতে পারে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।