টঙ্গী থেকে দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস সার্ভিস দেওয়া হবে।
প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে। পরে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এই সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সংসদ সদস্য রাসেল বলেন, ‘বিআরটিসির এই সার্ভিস রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরা দিয়াবাড়ীর মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু ছিল। এতে গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এই বাস সার্ভিস সেবার নতুন মাত্রা যুক্ত করেছে।’
সংসদ সদস্য রাসেল আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেট্রোরেল সেবা উত্তরা দিয়াবাড়ী থেকে টঙ্গী হয়ে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত সম্প্রসারণের দাবি জানিয়েছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)