ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম -ইসি সচিব
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৯, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।
কমিশন সচিব বলেন, 'আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, অঞ্চলভিত্তিক গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে দুপুর ১২টা পর্যন্ত। প্রকৃত সংখ্যা আমরা আরও পরে পাব।'
কোথাও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে জাহাংগীর বলেন, 'দুএকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে গ-গোল হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি।'
তিনি আরও জানান, 'বগুড়া জেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানে সহায়তা করার দায়ে একজন প্রিসাইডিং অফিসারকে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। দুএকটি জায়গায় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি, তবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।'
তিনি আরও বলেন, 'অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টিও হয়েছে। চরাঞ্চলের কিছু কিছু জায়গায় ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করেছি তার চেয়ে হয়তো কিছুটা কম হয়েছে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)