ঝিলম নদীর পানি ছাড়লো ভারত, পাকিস্তানের কাশ্মীরে আকস্মিক বন্যা
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
হঠাৎ করেই পাকিস্তানশাসিত কাশ্মীরের একটি প্রধান নদীতে পানিপ্রবাহ বেড়ে গেছে। যার ফলে ‘মাঝারি ধরনের বন্যা’ দেখা দিয়েছে সেখানে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
হঠাৎ এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসন।
গত শনিবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের একজন মুখপাত্র বলেন, ভারত ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে। যার কারণে মাঝারি বন্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝিলাম নদীর কাছাকাছি এলাকায় যাওয়া এড়াতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া গবাদি পশুরা যেন নদীর তীরে চলে না আসে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে।
আকস্মিক এ বন্যার খোঁজ নিতে মুজাফফরাবাদ পরিদর্শন করেছেন বার্তাসংস্থা আনাদোলুর সংবাদদাতা। ঝিলম নদীর পানির তীব্র প্রবাহ দেখেছেন তিনি। সেখানে সেতুর ওপর বিপুল সংখ্যক বাসিন্দাকে জড়ো হতেও দেখেছেন।
উল্লেখ্য, ঝিলম নদী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম।
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর থেকে হু হু করে পানি ঢুকছে ঝিলম নদীতে। পানি বেড়ে আজাদ কাশ্মীরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র: আনাদোলু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)