ঝালকাঠিতে খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঝালকাঠি সংবাদদাতা:
শস্যভান্ডার খ্যাত বরিশালের ঝালকাঠিতেও রয়েছে বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ। সেই সাথে ডাল ও তেল জাতীয় কৃষিতেও এগিয়ে অনেক। ডালজাতীয় কৃষিতে খেসারি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।
কৃষকদের ধারণা, তারা বিঘাপ্রতি ২০০ কেজিরও বেশি খেসারি ডাল পাবেন। যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকারও বেশি। বাজারে এখন ১ কেজি খেসারি ডালের মূল্য ৭০-৮০ টাকা। অথচ ধানের জমিতে রিলে পদ্ধতিতে খেসারি ডাল চাষাবাদে বীজ, সারসহ খরচ বিঘাপ্রতি মাত্র ১ হাজার টাকা খরচ হয়।
কৃষকরা আরও জানান, গত বছর প্রতি মণ খেসারি বিক্রি হয়েছে ২০০০ থেকে ২৫০০ টাকা। এ বছর আরও দাম বাড়বে বলে জানিয়েছেন চাষিরা। খেসারি চাষে তেমন কোনো খরচ নেই। এ ছাড়া শাক হিসেবে এর চাহিদা থাকায় অতিরিক্ত লাভবান হচ্ছেন কৃষকেরা। গো-খাদ্য হিসেবেও শুকনা খেসারি লতার জুড়ি নেই।
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় ৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে খেসারি আবাদ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৬২৬ হেক্টর, নলছিটি উপজেলায় ৮৭৬ হেক্টর, রাজাপুর উপজেলায় ২ হাজার ৪৩ হেক্টর ও কাঠালিয়া উপজেলায় ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে খেসারি ডাল চাষ করা হয়েছে। ফুল থেকে ফসল আসতে শুরু করেছে। দেখেই বোঝা যায়, ফলনও খুব ভালো হবে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)