রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশকে যেভাবে সহায়তার প্রস্তাব দিলো পাকিস্তান

নাফে’ প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩৬
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালী' বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেখা দেওয়া অভূতপূর্ব জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগা ভাগির প্রস্তাব দিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়।
গত সোমবার (২ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের সাথে বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের এক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। খবর জিও টিভির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পরিবর্তনশীল বিশ্ব জ্বালানি পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এর প্রভাব এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নিজ নিজ দেশের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই অর্থনীতিতে এই বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাব কমানো এবং জ্বালানির নির্বিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার কৌশল তুলে ধরেন।
বৈঠকে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বর্তমান সংকটময় পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ বজায় রাখতে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং সংকটের ধাক্কা সামলাতে সরকারের বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক জ্বালানি ভতুর্কির বিষয়গুলোও তিনি তুলে ধরেন।
অন্যদিকে, বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান সংকট জাতীয় জ্বালানি নীতি নির্ধারণে ‘জ্বালানি নিরাপত্তা’কে সবচেয়ে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে সামনে নিয়ে এসেছে। বৈশ্বিক যেকোনো ধাক্কা সামলাতে জ্বালানির উৎস এবং সরবরাহ রুটে বৈচিত্র‍্য আনার ওপর জোর দেন তিনি।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির অবসানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন বাংলাদেশের উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের স্থায়িত্বের জন্য যুদ্ধ প্রশমন অত্যন্ত জরুরি, কারণ এই সংকট বৈশ্বিক বাজারকে বিপর্যস্ত করছে। পাশাপাশি, চরম প্রতিকূলতার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সুরক্ষিত রাখতে পাকিস্তানের সফল প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
পাকিস্তান মন্ত্রী আলী পারভেজ মালিক এই পরিস্থিতিকে একটি ‘অভূতপূর্ব জ্বালানি সংকট’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের বৈশ্বিক বিপর্যয় সামলাতে পূর্বপ্রস্তুতি, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সংকট ব্যবস্থাপনায় পাকিস্তানকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতা বাংলাদেশের সাথে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৩ মিনিট আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২০ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২১ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২২ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২২ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২৩ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২৪ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২৫ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২৫ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২৬ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে