জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮শে এপ্রিল এই প্রক্রিয়ার উদ্বোধন করা হবে। এরপর জুলাই মাসের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স গত ১৬ এপ্রিল প্রদান করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বায়েরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, ফুয়েল লোডিং চলাকালেও বিভিন্ন কারিগরি পরীক্ষা অব্যাহত থাকবে। সবকিছু ঠিক থাকলে প্রথম পর্যায়ে গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে এই ইউনিট থেকে সম্পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উৎপাদনের হার প্রতি মাসে পর্যায়ক্রমে ১০ থেকে ১৫ শতাংশ করে বাড়ানো হবে। ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ সক্ষমতার ১২০০ মেগাওয়াট উৎপাদনে পৌঁছাতে আট থেকে দশ মাস পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া এ বছরের শেষভাগে দ্বিতীয় ইউনিটেও একই প্রক্রিয়ায় জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার কারিগরি ও ঋণ বিনিয়োগে ঈশ^রদীর পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২.৬৫ বিলিয়ন ডলার। দুটি ইউনিটের উৎপাদন পুরোদমে শুরু হলে তা দেশের মোট বিদ্যুতের চাহিদার দশ শতাংশের বেশি মেটাতে সক্ষম হবে বলে দাবি করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)