জ্বালানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা নাজমুল চক্রের
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নাজমুল হককে নিয়ে বিতর্কের ঝড় বইছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলো নাজমুল। এখন মুখোশ পাল্টে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি কর্মীর লেবাস ধরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে পেট্রল পাম্প মালিকদের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে দেশের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় বিঘœ ঘটানোর চেষ্টা করছে বলে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছে।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, ফ্যাসিস্ট সরকারের দালাল নাজমুল হক বর্তমানে ফিলিং স্টেশনের কিছু মালিককে ঐক্যবদ্ধ করে সমাবেশ ও সভার মাধ্যমে জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আর তার মূল উদ্দেশ্য হলো- দেশে
বড় ধরনের সংকট সৃষ্টি করা। সে যে সংগঠনের সভাপতি হিসেবে এখনো পরিচয় দিচ্ছে, সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নির্বাচন আয়োজন হয়নি।
এ কারণে সংগঠনের নেতারা আগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে গত ৪ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠন করেছে। একই সঙ্গে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত ঘোষণার পরও নাজমুল হক নিজেকে এখনো সংগঠনের সভাপতি পরিচয় দিয়ে সারা দেশে সমাবেশ করে জ্বালানি খাতে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চালাচ্ছে।
সিলেট গ্যাস ফিল্ড থেকে তেল বহনে (তেল ক্যারিং) নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বেও রয়েছেন নাজমুল হক। এই সুযোগ কাজে লাগিয়ে সে তেল চুরি করে নিজের পারিবারিক পাম্পসহ দেশের বিভিন্ন পেট্রল পাম্পে সরবরাহ করে আসছে। এভাবে রাষ্ট্রের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)