বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১:৪৮
জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে

নিজস্ব সংবাদদাতা:
দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি।
এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে রমজান এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করাকে প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) বকেয়ার অন্তত ৬০ শতাংশ যদি রমজানের আগে পরিশোধ করা না হয় তবে তাদের পক্ষে পাওয়ার প্লান্ট পরিচালনা করা কঠিন হবে -এমনটি জানিয়ে উপস্থিত এক সংবাদকর্মী মন্ত্রীর মন্তব্য জানতে চান। ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রসঙ্গে বলেন, বিপ্পা যদি এমনটা বলে থাকে তবে তা নতুন সরকারকে ব্ল্যাকমেইলের শামিল হবে।
দেশের বিদ্যুৎ খাতে আর্থিক লোকসানের বড় কারণ অপ্রয়োজনীয় ও নির্মাণাধীন প্রকল্প বাস্তবায়ন। বিশেষজ্ঞরা মনে করেন, বিএনপি সরকার বিদ্যুৎ খাতের এসব প্রকল্প দক্ষতার ভিত্তিতে বিবেচনায় না নিলে এ খাতের চাপ কমবে না।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আদানিসহ বড় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্রয়চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় কমিটি গঠন করে। এ কমিটি আদানির চুক্তিতে বড় ধরনের দুর্নীতির কথা জানিয়েছে। সেই সঙ্গে কমিটি প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে বলে পরামর্শ দেয়। সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার আদানির ক্রয়চুক্তি বাতিল করে তাদের পরবর্তী রাজনৈতিক সরকারকে সহযোগিতা করবে। কিন্তু দেখা গেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের মাসখানেক আগে প্রতিবেদন দিয়ে বিষয়টি রাজনৈতিক সরকারের জন্য রেখে দেয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী আমলে বিদ্যুৎ খাতে পরিকল্পনার অভাব ও একচেটিয়া অর্থ লোপাটের সুযোগ করে দিতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সক্ষমতা তৈরি করায় এ পর্যন্ত প্রায় দেড় লাখ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে। বেসরকারি ও সরকারি উৎসের অপ্রয়োজনীয় বিদ্যুৎ সক্ষমতার ব্যবহার কীভাবে হবে তা-ও বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি থেকে বের হতে না পারলে বিদ্যুৎ খাতের আর্থিক লোকসান কোনোভাবেই কমবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সেখানে বিদেশ থেকে এলএনজি আমদানিসহ স্থানীয়ভাবে মোট সরবরাহ গড়ে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। প্রতিনিয়ত রেশনিং করে গ্যাস সরবরাহ দেয়ার কারণে শিল্প, বিদ্যুৎ, আবাসিকসহ নানা খাত ভুক্তভোগী হচ্ছে। বিশেষ করে রমজান মাস, সেচ ও গ্রীষ্ম মৌসুমে পরিস্থিতি আরো খারাপ হয়। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন চলতি রমজান ও সেচ মৌসুমে এ পরিস্থিতি সামাল দেয়া নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে।
জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক তামিম বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বিশেষত গ্যাস, তেল, এলপিজি, কয়লা এগুলোর সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে তারা রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদন সমস্যা মোকাবেলা করতে পারবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং লোডশেডিং ঘাটতি মোকাবেলায় আগের (অন্তর্বর্তী সরকারের) সিদ্ধান্ত অনুসারে এলএনজি আমদানি হচ্ছে। এছাড়া বিদ্যুতের চাহিদা মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে এরই মধ্যে বৈঠক করেছে বিদ্যুৎ বিভাগ।
দেশে গ্যাসের সংকট দীর্ঘদিনের। স্থানীয় গ্যাসের উৎপাদন না বাড়ায় এলএনজি আমদানিনির্ভরতা বাড়াতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকার বের হতে পারেনি। বরং ভর্তুকি ও এলএনজি আমদানি বাড়াতে হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ১ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ২ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ২ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ২ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ২ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ২ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৭ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৭ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৭ ঘণ্টা আগে