অভিজাত প্রশাসন ক্যাডারকে জনবান্ধব ও পেশাদার করতে পারবে কি বিএনপি?
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অ্যাডমিন বা প্রশাসন ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রধান ক্যাডার হিসেবে বিবেচনা করা হয়। যার সদস্যরা সরকারের নীতিনির্ধারণ, মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে) এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করেন। তারা মাঠপর্যায়ে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে সচিবালয়ে নীতিনির্ধারণী পদে কাজ করেন।
মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা ক্যারিয়ারের শুরু থেকেই দুটি ভিন্ন ভূমিকা পালন করেন- সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা সরকার কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করেন। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ধারা ১০ অনুসারে একজন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার (উপজেলা নির্বাহী অফিসার) এবং সহকারী কমিশনার হলেন মাঠ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত হিসাবে, উপধারা ১০(৫) অনুযায়ী, প্রয়োজনে, সরকার প্রশাসন ক্যাডারের যেকোনো সদস্যকে ডেপুটেশনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রদান করতে পারেন। যেমন বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), সিটি করপোরেশন, বন্দর, বিমানবন্দর ইত্যাদি প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের কর্তৃত্বপরায়ণ শাসন টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রেখেছিলেন আমলারা। একচ্ছত্র ক্ষমতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাজে লাগিয়েছে তৎকালীন আওয়ামী সরকার। মন্ত্রণালয়, জেলা প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সব স্তরেই প্রশাসন ক্যাডারের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়।
সে সময় বিতর্কিত নির্বাচন ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন ক্যাডারের শীর্ষ পর্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি মেগা প্রকল্পকেন্দ্রিক অনিয়ম-দুর্নীতি, বিদেশে সম্পদ গড়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনেকের প্রত্যাশা ছিল রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রশাসন ক্যাডারকেন্দ্রিক ক্ষমতার এ কাঠামোয় পরিবর্তন আসবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের দেড় বছরে মাথাভারী প্রশাসনিক কাঠামো ও পুরনো কর্মকর্তাদের ওপর নির্ভরতার সংস্কৃতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশনের দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোও বাস্তবায়নের মুখ দেখেনি।
এমন বাস্তবতায় দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় আসতে যাওয়া বিএনপির সামনে জনপ্রশাসন পুনর্গঠন একটি বড় নীতিগত ও প্রশাসনিক পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত দেড় দশকে গড়ে ওঠা পদায়ননির্ভর ক্ষমতা কাঠামো, দলীয় আনুগত্যভিত্তিক পদোন্নতির সংস্কৃতি এবং শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত প্রশাসনিক প্রভাব-এসবের মধ্যেই নতুন সরকারকে কাজ শুরু করতে হবে। ফলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের ভেতরে বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠীর সক্রিয় হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর একটি বিশেষ রাজনৈতিক বাস্তবতায় বিএনপি রাষ্ট্রক্ষমতায় বসার প্রস্তুতি নিচ্ছে। যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, তার অন্যতম প্রধান দাবি ছিল মেধাভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তোলা। কিন্তু বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে প্রশাসনের ভেতরে পেশাদারত্বের চেয়ে সিনিয়রিটি, দলীয় আনুগত্য বা ব্যক্তিকেন্দ্রিক আনুগত্য বেশি গুরুত্ব পাওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে।
প্রশাসনকে জনবান্ধব ও পেশাদার করতে বিএনপির চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, নতুন (বিএনপি) সরকার যদি সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে গেঁড়ে বসা প্রশাসনিক সংস্কৃতি ভাঙা বড় একটি চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক নেতৃত্ব যদি মেধা, দক্ষতা ও পারফরম্যান্স-এ তিনটি বিষয়কে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তাহলে পরিবর্তন আনা অসম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা, নীতিগত ধারাবাহিকতা এবং বাস্তব সংস্কার পদক্ষেপ-এ তিনটি একসঙ্গে কাজ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












