জ্ঞানবাপির মসজিদে তৃতীয় দিনের মতো চলছে সমীক্ষা
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ভারতের বারানসির জ্ঞানবাপি মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ চলছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তৃতীয় দিনের সমীক্ষায় নেমেছে এএসআই। তাদের সাথে ছিলেন মুসলিম পক্ষের পাঁচজন সদস্যও।
জ্ঞানবাপিতে এই সমীক্ষার বিরুদ্ধে আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হয়ে গেছে। ফলে গত জুমুয়াবার সকাল থেকে যে সমীক্ষা শুরু হয়েছে, তা চলমান ছিল গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পর্যন্ত।
এর আগে গত শনিবার সারাদিন জ্ঞানবাপীর আনাচ-কানাচ ঘুরে দেখেছে এএসআইয়ের কর্মকর্তারা। সেদিনের মূল পরিদর্শনকেন্দ্র ছিল মসজিদের সেন্ট্রাল হল। সেখানেই নামায আদায় করা হয়। এ ছাড়া, মসজিদ ভবনের বেসমেন্টের কিছু অংশও পরিদর্শন করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে দ্বিতীয় দিনের এই সমীক্ষা শেষ হয়ে গিয়েছিল।
মুসলিম পক্ষের আইনজীবী তৌহিদ খান জানিয়েছেন, মসজিদ কমিটির দু’জন আইনজীবীও এএসআইয়ের সমীক্ষক দলের সাথে ছিলেন। হিন্দু পক্ষের এক আইনজীবীর দাবি, জ্ঞানবাপিতে এখনো পর্যন্ত কোনো হিন্দু দেব-দেবীর মূর্তি পাওয়া যায়নি ঠিকই, তবে মূর্তির ধ্বংসাবশেষের ছোটখাটো টুকরো মিলেছে। শিগগিরই মূর্তিও পাওয়া যাবে বলে তাদের বিশ্বাস। মসজিদ কমিটি তাদের সাহায্য করছে বলে জানিয়েছে ওই আইনজীবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)