জোসেপ বোরেলকে দুই এমইপি’র চিঠি, ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান
৭ই জানুয়ারির নির্বাচনকে ঘিরে অবনতিশীল পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেলকে জোরালো ভাষায় চিঠি লিখেছে ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য। তারা হলো জার্মানির কার্সটেন লুক এমইপি ও সুইডেনের ইলান ডি ব্যাসো এমইপি।
চিঠিতে দুই এমইপি গভীর উদ্বেগ প্রকাশ করে লিখেছে, বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী কর্মীদের ওপর সহিংস দমন-নিপীড়ন চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ’র মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য অনুযায়ী, বিরোধী দলের প্রায় ১০ হাজার নেতাকর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মতে, প্রধান বিরোধী দলগুলোকে যখন হয়রানি করা হয়, তাদের কর্মীরা নির্যাতিত ও গ্রেফতার হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন অবাধ ও বিশ্বাসযোগ্য কোন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।