জোর করে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেয় ক্লিনার, ১৫ মিনিটের মধ্যে করুণ পরিণতি
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
খুলনা সংবাদদাতা:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছ থেকে জোর করে অক্সিজেন মাস্ক খুলে নেয়ার অভিযোগ উঠেছে এক পরিচ্ছন্নতাকর্মীর (ক্লিনার) বিরুদ্ধে। এর কিছুক্ষণ পরেই ওই রোগীর মৃত্যু হয়েছে।
গত রোববার (২১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম শেখ সাইফুল ইসলাম (৩৮)। তিনি খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে। কিডনি জটিলতা নিয়ে তিনি শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন।
নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে শেখ সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ড বয়কে টাকা দিয়ে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু রোববার সকালে আব্দুর জব্বার নামের আরেকজন ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) সেই অক্সিজেন খুলে নিয়ে যায়। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে সে। অক্সিজেন খুলে নেয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মারা যান সাইফুল।
নিহত সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকেই সাইফুল বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করে রাত ১টার পর তাকে অক্সিজেন দেয়া হয়। রোববার সকাল ৭টার পর ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) আমার ভাইয়ের অক্সিজেন খুলে পাশের অন্য এক রোগীকে দেয়ার জন্য নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সাইফুল মারা যায়।
তবে অক্সিজেন খুলে নেয়ার কথা অস্বীকার করে ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) আব্দুল জব্বার বলে, আমি একজন মুমূর্ষু রোগীর জন্য তাদের কাছে থেকে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে যাই।
কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীর কাছ থেকে অক্সিজেন খুলে নেয়া বা অন্য রোগীকে অক্সিজেন দেয়া তার দায়িত্বের মধ্যে পড়ে কি না জানতে চাইলে কোনো উত্তর দেয়নি সে।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেয়া বা খুলে নেয়া ওয়ার্ড ক্লিনারের কাজ নয়। ক্লিনার যদি খুলে তা অবশ্যই অপরাধ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












