জেনারেশন গ্যাপ, প্রজন্ম সঞ্চালন এবং মুসলমানদের সফলতা
, ১০ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
আসলে এটাই প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত জ্ঞান-দক্ষতা তথা শিক্ষা। মুসলমানদের খিলাফত যুগে যুদ্ধের জ্ঞান ও দক্ষতা লাভ সহজলভ্য ছিলো। বাপ-দাদা থেকে প্রাপ্ত যুদ্ধ কৌশল-প্রশিক্ষণ সব পাওয়া। ফলে সেই যুগে ১৭ বছর বয়সে যুদ্ধের সেনাপতি হওয়া অস্বাভাবিক কিছু ছিলো না।
ঠিক যেমন আমাদের সময়ে মোবাইল ফোন ব্যবহার। আমরা প্রথমে বাটন মোবাইল ব্যবহার করতাম। সেই মোবাইল ব্যবহার করতেই আমাদের অনেকের হিমশিম খেতে হতো। কিন্তু সময়ের সাথে সাথে এনড্রয়েড সেট এসেছে। এখন দুই-এক বছরের বাচ্চাও টাচ মোবাইল ব্যবহার করতে পারে। এই যে আমাদের সন্তান উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, এটা বাবা-মার থেকে প্রাপ্ত সহজলভ্য শিক্ষা। প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত শিক্ষা অনেক কিছুকে সহজ করে দেয়। ঠিক একইভাবে মুসলমান হিসেবে আপনি যখন মুসলমানদের সমষ্টিগত স্বার্থে কাজ করবেন, তখন এই প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষাটা প্রবাহিত হওয়াটা জরুরী।
কিন্তু সমস্যা হলো, কাফিররা প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা প্রবাহে বাধা দেয়, যেন মুসলমানরা বার বার বাধাগ্রস্ত হয়। এই বিষয়টাকে বলা হয় ‘জেনারেশন গ্যাপ’। কাফিররা মুসলমানদের মধ্যে ‘জেনারেশন গ্যাপ’ তৈরী করার জন্য বার বার চেষ্টা করে। যেমন- প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা প্রবাহের অন্যতম মাধ্যম হচ্ছে বই। ইতিহাস ঘেটে দেখবেন, কাফিররা মুসলমানদের কোন এলাকা দখল করলে সেখানে বই ধ্বংস করতো। যেমন, হালাকু খানের বাগদাদ দখলের (সাল-১২৫৮) এর ইতিহাস আমরা সবাই জানি। সে সময় মুসলমানদের স্বর্ণযুগের জ্ঞান চর্চাসমূহ সংরক্ষিত ছিলো বায়তুল হিকমাহর লাইব্রেরীর বইসমূহে। হালাকু খান সেই বইগুলো ধ্বংস করে ফেলে। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী দজলা নদীতে অসংখ্য বই ফেলে দেয়ার ফলে নদীর পানি বইয়ের কালির কারণে কালো হয়ে গিয়েছিল। ফলে মুসলমানদের অনেক জ্ঞান সেই সময় নদীর পানিতে হারিয়ে যায়।
আবার প্রজন্ম থেকে প্রজন্ম জ্ঞান প্রবাহের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা বদল করেও কাফিররা জেনারেশন গ্যাপ তৈরীর চেষ্টা করে। যেমন সুলতানি ও মোঘল ভারতীয় উপমহাদেশের আমাদের এ অঞ্চলের ভাষা ছিলো ফারসী। ফারসী ভাষায় জ্ঞান চর্চায় তখন এ অঞ্চলের মুসলমানরা অভ্যস্ত ছিলো। মুসলমানরা সে সময় জ্ঞান চর্চায় অনেক উন্নত, যা ব্রিটিশদের কাছে ছিলো স্বপ্নের মত। ব্রিটিশরা মুসলমানদের সেই জ্ঞান আটকানো জন্য ফারসী ভাষা পরিবর্তন করে ইংরেজী চালু করে দেয়। ফলে ফারসী ভাষায় যে সমস্ত জ্ঞান চর্চা ছিলো, তার পরবর্তী প্রজন্মের কাছে ঠিক মত প্রবাহিত হতে পারে নাই। মুসলমানরা এ অঞ্চলে ইংরেজী ভাষা অধ্যয়ন শুরু করলো এবং সব কিছু আবার নতুন করে শুরু করতে হলো।
এজন্য বর্তমান নির্যাতিত ও নিপীড়িত অবস্থা থেকে উত্তরণ করে স্বর্ণযুগ ফিরিয়ে আনার জন্য মুসলমানদের একটি সামষ্টিক লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সেই সামষ্টিক লক্ষ্যে নিজে যেমন কাজ করতে হবে ঠিক তেমনি মৃত্যুর পূর্বে অছিয়ত করতে হবে সে ও তার পরবর্তী প্রজন্ম যেন সামষ্টিক লক্ষ্য এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে, কাফিররা যেন জেনারেশন গ্যাপ তৈরী করে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত জ্ঞান ও অভিজ্ঞতায় বাধা না দিতে পারে। মুসলমানরা যখন সচেতন হবে, কাফিররা তখন আর কোন ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ!
-এস হাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












