মুসলমানদের সফলতা আসবে যেভাবে....(১)
মুসলমানরা কেন নেতৃত্ব-কর্তৃত্ব হারিয়ে ফেললো, এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে, এর মধ্যে উল্লেখ্যযোগ্য কারণ হচ্ছে, মুসলমানরা মুসলমান হিসেবে তার লক্ষ্য হারিয়ে ফেলেছে। দিক হারিয়ে বিশাল সমুদ্রে জাহাজ যেমন ঘুরপাক খেয়ে নাজেহাল হয়, মুসলমানদের আজ তেমন অবস্থা।
চিন্তা করে দেখুন, আমরা আমাদের বাচ্চাদের ছোট থাকতেই লক্ষ ঠিক করে দেয়ার চেষ্টা করি। বলি ‘বড় হয়ে তোমাকে অমুক হতে হবে’। এগুলো কিন্তু ব্যক্তিগত লক্ষ্য। সে যেহেতু, একজন মুসলমান। তাই মুসলমান হিসেবে মুসলমান সমষ্টিগত লক্ষ্য থাকা উচিত। কিন্তু সেটাই তাকে দেয়া হয় না।
মূলতঃ লক্ষ্য দুই ধরনের। এক- ব্যক্তিগত, দুই- সমষ্টিগত।
সন্তানকে শিক্ষা দিতে হলে তার ব্যক্তিগত লক্ষ্য যেমন ঠিক করে দিতে হবে। ঠিক তেমনি তার সমষ্টিগত লক্ষ্যও ঠিক করে দিতে হবে।
সমষ্টিগত লক্ষ্য ঠিক করা কেন জরুরী?
কাফির মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন করে, কারণ তারা চায়, সমাজে তাদের কাফিরদের (সমষ্টিগত) আইন ও নিয়ম-নীতি প্রতিষ্ঠা হোক। কিন্তু মুসলমানরা সেখানে বাধার কারণ হতে পারে, এই আশঙ্কায় তারা মুসলমানদের উপর নিপীড়ন চালায়।
এক্ষেত্রে কাফির-মুশরিকদের কিন্তু সমষ্টিগত লক্ষ্য ঠিক করা আছে। উদাহরণস্বরূপ- বর্তমানে যে ইসরাইল প্রতিষ্ঠা নিয়ে ফেতনা, এত মুসলিম গণহত্যা, সেই ইসরাইল প্রতিষ্ঠার লক্ষ্য কিন্তু ইহুদীদের নতুন কিছু নয়, বরং হাজার বছরের পুরাতন লক্ষ্য। হাজার বছরের পুরাতন প্ল্যান অনুসারে কাজ করে তারা বর্তমান এই অবস্থায় এসেছে। আবার ভারতের দিকে যদি তাকান তবে একই জিনিস দেখবেন। হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়নে বর্ণিত মহাভারত প্রতিষ্ঠার জন্য হিন্দুরা ভারত উপমহাদেশে আধিপত্য বিস্তারে চেষ্টা করে যাচ্ছে। সেই প্রতিষ্ঠায় মুসলমানরা বাধা হতে পারে, এই আশঙ্কায় তারা মুসলমান নিপীড়ন করছে।
মূলতঃ মুসলমানদের পিছিয়ে যাওয়ার মূল কারণ হলো, কাফিরদের সমষ্টিগত লক্ষ্য ঠিক করা থাকলেও মুসলমানদের কিন্তু সমষ্টিগত লক্ষ্য ঠিক করা নাই। কাফিররা তাদের লক্ষ্য অনুসারে প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাচ্ছে। কিন্তু মুসলমানদের সমষ্টিগত লক্ষ্য-ই নাই, কাজ তো পরের বিষয়।
সমষ্টিগত লক্ষ্য থাকলে সুবিধা কি, এটা বুঝতে একটা উদাহরণ দেই। ধরুন কোন এলাকায় একজন ব্যবসায়ী আছে, যে কয়েক প্রজন্ম ধরে একই ব্যবসা করে। মানে সে ব্যবসা পেয়েছে তার বাবার থেকে। তার বাবা পেয়েছে তার বাবার থেকে। আবার তার বাবা পেয়েছে তার বাবার থেকে। এভাবে ৮-১০ প্রজন্ম একই ব্যবসা করতেছে। এখন নতুন কোন ব্যবসায়ী যদি ঐ ব্যবসায়ীর সাথে প্রতিযোগীতা করতে যায়, স্বাভাবিকভাবেই পেরে ওঠার কথা নয়। কারণ কয়েক প্রজন্ম ধরে তাদের মধ্যে যে জ্ঞান-অভিজ্ঞতা জমা হয়েছে, সেটা বুঝতেই নতুন ব্যবসায়ীর বহু সময় লেগে যাবে, তারপর সেটা আয়ত্ব করা এবং প্রতিযোগীতা করা তো অনেক পরের বিষয়।
-এস হাবীব।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।