জেট ফুয়েলের দাম বাড়ল ৫.৩৬%
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চার মাস কমার পর আবার বাড়ল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দর; দেশি এয়ারলাইন্সের জন্য লিটারপ্রতি ছয় টাকা দরবৃদ্ধি মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি এয়ারলাইন্সের জন্য ৫.৩৬ শতাংশ দর বাড়িয়ে ফেব্রুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল (জে এ- ওয়ান) ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানায়। জানুয়ারিতে এ দর ছিল ১১২ টাকা।
অপরদিকে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দর ৫.৮৮ শতাংশ বাড়িয়ে ৯০ সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫ সেন্ট করে।
বিপিসির উপ মহাব্যবস্থাপক শাহরিয়ার মুহম্মদ রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের বিমানবন্দরগুলোর জন্য জেট ফুয়েলের এ দর নির্ধারণের তথ্য জানায়।
লকডাউনের সময় ২০২০ সালের অক্টোবর থেকে জেট ফুয়েলের দাম বাড়তে শুরু করেছিল। ওই মাসে প্রতি লিটারের দাম ছিল ৪৬ টাকা, যা বাড়তে বাড়তে গত সেপ্টেম্বরে গিয়ে ১২৫ টাকায় পৌঁছায়। পরের চার মাসে তা কিছুটা করে কমে জানুয়ারিতে ১১২ টাকা হয়।
দেশে জেট ফুয়েলের বর্তমান দরকে অতিরিক্ত বলে মনে করছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।
সংগঠনের মহাসচিব ও বেসরকারি নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান অভিযোগ করে সম্প্রতি বলেন, একটি সরকারি সংস্থার (বিপিসি) হাতে এ তেল সরবরাহের দায়িত্ব থাকায় সেখান থেকে কাঙ্খিত সেবা পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি তিনি বলেছিলেন, “আমরা কিন্তু বরাবরই বলে আসছি, আমাদের দেশে তেলের দাম অতি মূল্যায়িত একটা বিষয়। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সাথে সাথেই আমাদের দেশে তেলের দামটা বাড়িয়ে দেওয়া হয়। যখন আবার বিশ্ববাজারে তেলের দামটা আগের জায়গায় আসে, তখন আমাদের দেশে কিন্তু দামটা আর সমন্বয় করা হয় না, সেই বাড়তিই থাকে।
“যার ফলে আমরা কিন্তু ব্যবসায়িকভাবে প্রচ- ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের বিভিন্ন মহলে বারবার দেন-দরবার করছি, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না।” তেল সরবরাহে একাধিক কোম্পানির যুক্ততা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)