সুন্নত মুবারক তা’লীম
জুতা-মোজা ঝেড়ে পরিস্কার করে পরিধান করা খাছ সুন্নত মুবারক
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মোজা পরিধানের পূর্বে তা ভালোভাবে ঝেড়ে পরিস্কার করে নিতে আদেশ মুবারক করা হয়েছে। কেননা এতে করে অনেক অনিষ্টকর প্রাণি বা বস্তুর অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যায়।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ أَبـِيْ أُمَامَةَ رَضِيَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ دَعَا رَسُوْلُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ بِـخُفَّيْهِ يَلْبَسْهُمَا فَلَبِسَ أَحَدَهُـمَا ثُـمَّ جَآءَ غُرَابٌ فَاحْتَمَلَ الْآخَرَ، فَرَمٰى بِه فَخَرَجَتْ مِنْهُ حَيَّةٌ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَلْبَسْ خُفَّيْهِ حَتّٰى يَنْفُضَهُمَا
অর্থ: হযরত আবূ উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত মোজা মুবারক পরিধানের জন্য তা আনতে বললেন। অত:পর (যখন তা আনা হলো) তিনি উনার মহাসম্মানিত মোজাদ্বয়ের একটি পরিধান মুবারক করলেন। অত:পর (হঠাৎ) একটি কাক আসলো এবং অপর মহাসম্মানিত মোজা মুবারকখানা নিয়ে (কিছুটা তফাতে) চলে গেল এবং উহা নিক্ষেপ করলো। এমতাবস্থায় উক্ত মহাসম্মানিত মোজা মুবারক থেকে একটি সাপ বের হয়ে আসলো। অত:পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (এই দৃশ্য দেখে) ইরশাদ মুবারক করলেন, “যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মোজা ভালোভাবে না ঝেড়ে নেয়া পর্যন্ত পরিধান না করে”। (মু’জামুল কাবীর লিত্ব ত্ববরানী, মিরকাত শরীফ, ফাইদ্বুল ক্বাদীর, মাজমাউয যাওয়ায়িদ লিল হাইছামী, কানযুল ‘উম্মাল)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় কিতাবে উল্লেখ করা হয়েছে-
ويستحب لكل من يريد لبس الـخف في حضر أو سفر أن ينكس الـخف وينفض ما فيه حذراً من حية أو عقرب أو شوكة
অর্থ: মোজা পরিধান করতে ইচ্ছুক এমন প্রত্যেক ব্যক্তির জন্য মুস্তাহাব হলো; সফরে হোক বা সফরের বাইরে হোক (মোজা পরিধানের পূর্বে) সাপ, বিচ্ছু বা কাটা (প্রভৃতি ক্ষতিকর প্রাণি বা বস্তু থাকার) আশংকায় মোজা উল্টিয়ে-পাল্টিয়ে ঝেড়ে নেয়া। (ইহ্ইয়াউ ‘উলূমিদ্দীন ২/২৫৯)
উল্লেখ্য, শুধু মোজা নয় বরং জুতা-স্যান্ডেল পরিধানের পূর্বেও ঝেড়ে পরিস্কার করে পরিধান করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সকল মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিছ্ছা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার পরিচয় ও প্রকারভেদ (২)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার পরিচয় ও প্রকারভেদ (১)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি, যে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে উত্তম
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুরুষের জন্য দাড়ি ও গোঁফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“পেট পূর্ণ করে নয়, বরং পেটের এক-তৃতীয়াংশ আহার করাই মহাসম্মানিত সুন্নত মুবারক।”
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












