মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

জীর্ণ সাড়ে ২১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিতে শিশুরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, সকাল ৫:০৬
নিজস্ব প্রতিবেদক:
দেশের মোট প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ শতাংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকের জীবন রয়েছে ঝুঁকির মধ্যে।
পিলার ও দেয়ালে ফাটল এবং ছাদে ফুটো থাকায় গৌরিচন্না উচ্চ বিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি প্রায় দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
কিন্তু বিপর্যয়ের আশঙ্কা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণ না করায় শিক্ষক-শিক্ষার্থীদের ওই ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
শুধু বরগুনা সদর উপজেলার এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নয়, সারা দেশে এমন অবস্থায় রয়েছে ২১ হাজার ৫০০টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষক মইনুল হোসেন বলেন, 'কোনো বিকল্প না থাকায় আমরা এই জরাজীর্ণ ভবনেই ক্লাস দিতে বাধ্য হই। নতুন ভবনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।'
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, আকস্মিক বন্যায় সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় প্রায় দুই হাজার ৮০০ প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশে এক লাখ সাত হাজার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রায় এক কোটি ১০ লাখ শিক্ষার্থীকে পড়ান তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের মোট প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ শতাংশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকের জীবন রয়েছে ঝুঁকির মধ্যে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে, আরও ১৬ শতাংশ স্কুল ভবনেরও মেরামত প্রয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা জানান, এসব বিদ্যালয়ের অধিকাংশের ছাদের বেহাল দশা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরের জুলাই পর্যন্ত ৪৯ হাজার ৬৫৬টি স্কুল ভবন নতুন, ভালো ও ব্যবহারযোগ্য, ১৮ হাজার ২৭১টি পুরাতন, ১৬ হাজার ৯৯৮টি মেরামতযোগ্য, ১১ হাজার ৬১৩টি জীর্ণ, পাঁচ হাজার ২৫২টি ঝুঁকিপূর্ণ, তিন হাজার ৩০৭টি পরিত্যক্ত এবং এক হাজার ৩৪৮টি ব্যবহার অযোগ্য। এ ছাড়া বাকি স্কুলের ভবন নির্মাণাধীন ছিল।
তারা বলেন, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বয়স ৪০ থেকে ৫০ বছর। ২০১৩ সালে জাতীয়করণ করা ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনেকগুলোও খারাপ অবস্থায় রয়েছে। বন্যা বা ঘূর্ণিঝড়ে আরও কয়েক শতাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক ক্ষেত্রে, শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে 'পরিত্যক্ত' ঘোষণা করা ভবনেও ক্লাস করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ বলেন, 'এসব স্কুল ভবন সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের যাতে ভয় নিয়ে ক্লাসে যেতে না হয়, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেই।'
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিচালিত এবং জুন ২০২৩-এ প্রকাশিত তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির ইমপ্যাক্ট ইভালুয়েশন রিপোর্ট অনুসারে, প্রায় ২৭ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন মেরামত করা প্রয়োজন।
৪৮০টি প্রাথমিক বিদ্যালয় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
মূল্যায়ন প্রতিবেদনের জন্য সাক্ষাৎকার নেওয়া এক হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ১৯ শতাংশ বলেছেন, তাদের শ্রেণীকক্ষ ঝুঁকিপূর্ণ। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ জানান, ঢাকার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করছেন তারা।
ফরিদ আহমেদ জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার এবং সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১০ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগস্টে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ১১টি জেলার দুই হাজার ৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাবপত্র, বই ও নথিপত্রের ক্ষতি হয়েছে। নোয়াখালীতে ৭৬৩টি, লক্ষ্মীপুরে ৫০১টি, ফেনীতে ৫৫০টি, ব্রাহ্মণবাড়িয়ায় ২২টি, কুমিল্লায় ৫২৩টি, চাঁদপুরে ১৬৯টি, চট্টগ্রামে ১৬৪টি, মৌলভীবাজারে ৭৭টি, সিলেটে আটটি এবং হবিগঞ্জে ২২টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ৪ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ৪ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ৪ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৪ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৪ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৪ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৪ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৪ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৫ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৫ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৫ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৫ ঘণ্টা আগে