জিএম কাদের বাংলাদেশে রাজনীতি করে কী করে, প্রশ্ন রিজভীর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, তাদের (ভারতের) অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কী করে?
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রাজধানীর ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নুরুল হক নুরের ওপরে আক্রমণটা আমার কাছে মনে হয়েছে পূর্ব পরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে একেবারে মেরে ফেলা। ৫ আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে।
জাতীয় পার্টির নিষিদ্ধের একটা দাবি উঠেছে আপনার অভিমত কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে। ফাসিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।