জামাত নেতা নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো -পুলিশ
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ রবি, ১৩৯৪ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জামাত নেতা নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনে এই সংসদ সদস্যের শয়ন কক্ষের বারান্দায়ও ঘুমাতে হতো বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছেন বলে আদালতকে জানিয়েছেন।
মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গতকাল ইয়াওমুল ইছনাইনিলি আযীম (সোমবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নজরুলকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ওই আবেদনে তিনি মরিয়মের মাঝে মাঝে বারান্দায় ঘুমাতে হওয়ার কথা উল্লেখ করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামমের আদালত গাজী নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে জমা দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, নজরুল রিমান্ডে বলেছে যে, মামলার বাদী (মরিয়মের বাবা) তার আত্মীয় এবং সম্পর্কে ভাগ্নে। মরিয়ম সম্পর্কে আসামির নাতনি। নজরুল ঢাকায় এলেই বাদীর বাসায় রাত্রিযাপন করতো এবং তার সংসদের কাজকর্ম পরিচালনা করতো। সেই সুবাদে মরিয়মের সঙ্গে সখ্য গড়ে ওঠে।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের (৭৫) দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন সমাপ্ত ঘোষণা করল ইরাক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-তুরস্ক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান পর্যটন মন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইরানি’ ট্রলারে পাচারকালে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার মাদকসহ আটক ৫ পাকিস্তানি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বেহেশতের টিকিট’ বিক্রি করা জেলাতেই সারের সংকট -মীর শাহে আলম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে মানববন্ধন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুই ২৫ বোয়িং নয়, এবার ১০ এয়ারবাসও!
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটের অর্ধেক ভর্তুকি শেষ তিন মাসেই
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে -আইজিপি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)